Health Tips: শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে খাবারে এই ভাবে ঘি দিয়ে খান
শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে, হালকা হালকা ঠাণ্ডা সব জায়গাতেই পড়তে শুরু করেছে। আর এই শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনাকে নানান খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, না হলে কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভাইরাসেও আক্রান্ত হবেন আপনি।
আমরা বারো মাসই কিন্তু ঘি খেয়ে থাকি। তবে শীতকালের সুন্দর সুস্বাদু রান্নাতে ঘি দিলে মন্দ হয় না। তবে খাবারের স্বাদ বাড়াবার জন্য বা সুগন্ধের জন্য আমরা যে ঘি খাই, তা কিন্তু নয়। ঘিতে রয়েছে অনেক উপকার। যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন ঘি। তবে কীভাবে খাবেন ঘি?

- তরকারিতে ঘি খান
যদি আপনি তরকারি রান্না করেন তাহলে ঘি দিয়ে রান্না করতে পারেন। তাতে আপনি তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। শাকসবজিতে ঘি দিয়ে রান্না করলে স্বাদ বাড়বে, সেই সঙ্গে গন্ধও ভালো পাবেন। তবে অল্প পরিমাণে খাবেন, বেশি নয়।
- রুটিতে ঘি দিয়ে খান
শীতকালে সকলেই ঘুম থেকে উঠতে একটু দেরি করেন, সকালবেলা অফিসে বা বাচ্চাদের টিফিনে আপনিও কিন্তু রুটিতে ঘি মাখিয়ে দিতে পারেন। আবার ঘিয়ের পরোটাও খেতে পারেন। এটি খেলে আপনার ওজন কিন্তু খুব বেশি বাড়বে না।
- ডাল বা স্যুপে ঘি দিন
শীতকালীন নানান সবজি দিয়ে আপনি স্যুপ করে খেতে পারেন, তাতেও দিতে পারেন ঘি, আবার ডাল ডালেও ঘি দিয়ে খেতে পারেন। তারপর সবজি দিয়ে ডাল দিয়ে আপনি ঘি খেলে খুব সুস্বাদু হবে। সেই সঙ্গে খেতেও ভালো লাগবে। শরীরও কিন্তু গরম থাকবে। কারন, ঘি খেলে শরীর গরম থা।কে শীতকালে কিন্তু আপনি ঘি অবশ্যই খাবেন।
- স্নাক্সে ঘি দিয়ে খান
ছুটির দিনে ঘরে বসে আছেন, সন্ধ্যেবেলা শীতে বাইরে ঘুরতে না গিয়ে যদি ঘরেই আপনি স্নাক্স বানিয়ে খেতে পারেন, সঙ্গে যদি থাকে ঘি তাহলে মন্দ হয় না ব্লুন! ঘরে পপকন বা সুইট কর্ণের সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারেন বা প্যানকেক তৈরি করেও আপনি ঘি মিশিয়ে খেতে পারেন, খেতেও হবে সুস্বাদু।
- কাঁচা হলুদের সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারেন
শীতকালে ত্বক ভালো রাখার জন্য আপনি কিন্তু কাঁচা হলুদের সঙ্গে এক চামচ ঘি দিয়ে খেতে পারেন। যদি পারেন এক কাপ দুধের সামান্য ঘি আর সামান্য পরিমাণ হলুদ ভিজিয়ে সেই দুধটা খেতে পারেন।












Click it and Unblock the Notifications