Health Tips: মাটির ভাঁড় ছেড়ে খাচ্ছেন কাগজের কাপে চা, অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো!
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু কাচের গ্লাসের বদলে মাটির ভাঁড় বা কাগজের কাপে চা খেয়ে থাকেন, তাছাড়াও চায়ের দোকানগুলিতেও কিন্তু মাটির ভাঁড় ও কাগজের কাপে চা বেশি দেওয়া হয়। তার কারণ কাচের গ্লাস পরিষ্কার করাও কিন্তু আলাদা একটা ঝামেলার। আবার অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। তবে কাগজের কাপের ক্ষেত্রে বা মাটির ভাঁড়ের ক্ষেত্রে তা কিন্তু একদমই নয়। এটি ব্যবহার করা অনেকটাই সুবিধার।
তাছাড়া প্লাস্টিকের ব্যবহার বন্ধ হওয়ার পরেই কিন্তু সব জায়গায় কাগজের কাপে চা দেওয়া হয়। তবে আপনি কি জানেন এই কাগজের কাপে চা খাওয়া আপনার শরীরের জন্য একদমই ভালো নয়। এটিতে আপনার শরীরে বড় সমস্যা হতে পারে, এমনকি বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। কাগজের কাপে চা খাওয়া এড়িয়ে চলাই ভালো, কিন্তু কেন?

- কী দিয়ে তৈরি করা হয় কাপ
কাগজের কাপ তৈরি করার সময় প্লাস্টিক বা মোমের প্রলেপ দেওয়া হয়। এই আবরণ কাপকে আরোও শক্ত করতে সাহায্য করে। তাছাড়াও জল থেকে অনেকক্ষণ বাঁচিয়ে রাখা যায় কাপকে। তবে এই আবরণটির খুব ক্ষতিকর, তার কারণ এতে রাসায়নিক বিসফেনল এ (bpa) ও পেট্রোলিয়াম ভিত্তিক রাসায়নিক দিয়ে তৈরি করা হয়। গবেষণায় দেখা গেছে, কাগজের কাপে চা খেলে শরীরের বিপিএ-এর মাত্রা ক্রমশ বাড়তে থাকে। আর এতে শরীরে নানান সমস্যার বাড়তে থাকে।
- কোন রোগের ঝুঁকি বাড়ে
শরীরে যদি এই বিপিএ-এর মাত্রা ক্রমশ বাড়তে থাকে তাহলে ক্যানসার রোগ হবার ঝুঁকি সবথেকে বেশি বাড়ে। শুধু তাই নয়, এতে আপনার ওজন হু হু করে বাড়তে থাকবে। এমন কি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে। শিশুদের মানসিক বিকাশ হয় না। তাছাড়া শরীরের নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
- পেটের সমস্যা হয়
কাগজের কাপে আপনি যদি সবসময় চা বা কফি খান তাহলে আপনার অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকবে। তাছাড়াও কাগজের কাপে যখন আপনি গরম চা বা কফি ঢালেন সে সময় দেখবেন কাপের ভেতরে থাকা কাগজ ক্রমশ ছোট হয়ে যায়, এতে কিন্তু আপনার পেটে নানান সংক্রমনের সৃষ্টি হতে পারে।
- পরিবেশের জন্য ক্ষতিকর
কাগজের কাপ পরিবেশের জন্য ক্ষতিকর, এই কাপগুলো সহজেই ভেঙে বা ছিড়ে ফেলে দেওয়া যায়। সেগুলি পোড়ালে তাঁর থেকে ক্ষতিকারক রাসায়নিক নির্গত হয় যার থেকে বায়ু দূষণ হয়। তাই কাগজের কাপ এড়িয়ে চলাই আপনার জন্য ভালো।
- কী ভাবে রাখবেন নিজেকে সুস্থ
আপনাকে অফিসে গেলে বারবার যদি চা খেতে হয় বা চা খাওয়ার নেশা থাকে তাহলে আপনি বাড়ি থেকেই চা তৈরি করে নিয়ে যান বা কফি নিয়ে যান, তবে স্টিলের কোনও পাত্রে নিয়ে যাবেন। যদি না করতে পারেন তাহলে সঙ্গে কাপ রাখুন এতে আপনি বাইরে যখন চা খাবেন তখন সেগুলি সেই কাপে ঠেলে খেতে পারবেন। না হলে চা, কফি খাওয়া এড়িয়ে চলুন। এতে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications