Health Tips: শীতকালে শরীর গরম রাখতে ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে খান এই মশলা দেওয়া চা গুলি

শীতের মৌসুম কিন্তু প্রায় শুরু হয়ে গেছে আর এই শীতে শরীর গরম না রাখতে পারলে কাজের এনার্জি কিন্তু একদম থাকে না। এই সময় আমরা সকলেই প্রায় চা বা কফি কমবেশি খেয়ে থাকি, তবে বেশি পরিমাণে চা, কফি খাওয়াও কিন্তু শরীরের জন্য ভালো নয়।

তবে এমন কিছু চা রয়েছে যেগুলি খেলে আপনার গলা খুসখুস করবে না। শরীর গরম থাকবে, সর্দি কাশি কমবে। শীতকালে রোজ এই চাগুলি আপনিও খেতে পারেন, দেখুন সেগুলি কী কী।

Health Tips

  • এই মশলা চা রোজ খান

শীতকালে শরীর গরম রাখতে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনিও এই মশলা চা রোজ খেতে পারেন। এই চায়ে থাকে এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, গোলমরিচ। এটি যে শুধু শুধু সুগন্ধ যুক্ত টা নয়, এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এই মশলা চা শুধু যে স্বাদ বাড়াবার জন্য তা নয় শরীরের জন্য খুব উপকারী। আদা খেলে খাবার ভালোভাবে হজম হয়, দারচিনি খেলে শরীর গরম থাকে। তাই আপনিও রোজ এই মশলা চা খেতে পারেন।

  • লেবু ও গোলমরিচ দেওয়া চা

লেবু ও গোলমরিচ দেওয়া চা আপনি রোজ খান এক কাপ করে। তাহলেই দেখবেন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এতে শরীর সুস্থ থাকবে, কারণ গোলমরিচের খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। লেবুর টক আর গোলমরিচের হালকা ঝাল শরীরকে সতেজ রাখে। তাছাড়াও যেকোনও ভাইরাস আপনাকে এসময় অ্যাটাক করতে পারবে না। এই চা খেলে শরীর ভালো থাকে। ভিটামিন সি সমৃদ্ধ লেবু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে, গোলমরিচ খেলে কাজের এনার্জি বাড়বে।

  • দারচিনি ও এলাচ দেওয়া চা

শীতকালে এক কাপ করে খান দারচিনি ও এলাচ দেওয়া চা। যদি রোজ এক কাপ করে চা খান, তাহলে আপনার শরীর গরম থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যদি পারেন এতে সামান্য আদাও দিতে পারেন। যেকোনোও ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারবে না। দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যারা ডায়েট করছেন তারাও রোজ খেতে পারেন এই চাগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+