Health Tips: বারবার ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘাড়ের ক্যানসার নয়তো! জানুন লক্ষণ
ক্যানসার এই মারণ রোগটির সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। এর নাম শুনলে আমাদের বুকের ভেতর যেন কেঁপে ওঠে। যদিও এই রোগ প্রথমে ধাপেই ধরা পড়ে এবং তার চিকিৎসা করানো হয় তাহলে দ্রুতই সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফল খুব একটা ভালো হয় না। অনেক রোগী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শরীরের যেকোনও অঙ্গেই হতে পারে ক্যানসার। যেমন- জিভ, ঠোঁট, লিভার, পেট ,অন্ত্রে ইত্যাদি। তবে আপনি কি জানেন ঘাড়েও ক্যানসার হতে পারে। বারবার ঘাড়ে ব্যথা হচ্ছে বলে ভুল করছেন নাতো! ঘাড়ে ক্যানসার হলে কীভাবে বুঝবেন? জানুন ঘাড়ে ক্যানসারের লক্ষণ সম্পর্কে।

- কোন তথ্য উঠে এল গবেষণায়
২০২০ সালের গবেষণায় উঠে এসেছে, ১ কোটির বেশি মানুষ ক্যানসার রোগের সঙ্গে লড়াই করে মারা গেছেন। যদি সেই পরিসংখ্যান থেকে দেখা যায়, তাহলে দেখা যাবে। প্রতি ৬ জনের মধ্যে একজন ব্যক্তি ক্যানসারে মারা যান।
ক্যানসার রোগের লক্ষণ আগে থেকে ধরা পড়লেও হয়তো তা অনেকেই বুঝতে পারেন না। সেটি বেশি পরিমাণে গারিয়ে গেলে তবেই হয়তো মানুষ বুঝতে পারেন এবং চিকিৎসকের কাছে যান। তবে চিকিৎসকেরা বলছেন, আগেই যদি আপনার শরীরে কোনরকম সমস্যা দেখা দেয়, দ্রুত চিকিৎসকের কাছে যান। তাহলে তাদের চিকিৎসায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকবেন। আবার নতুন জীবনও পেতে পারেন।
- কেন ঘাড়ে ব্যথা হয়
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কম্পিউটারের সামনে বসে কাজ করেন, আর যে কারণে ঘাড়ে, কোমড়ে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। আবার অনেক সময় আমরা ভুল ভাবে বসলে বা শুলেও ঘাড়ে ব্যথা হয়। আবার অনেক সময় আমরা ভুল ভাবে ঘুমালেও আমাদের পেশিতে চাপ পড়ে, ঘাড়ে বা হাতেও ব্যথা হয়। এই ব্যথা বারবার যদি আপনার হয় তবে কিন্তু তা কখনোই ভালো লক্ষণ নয়। ঘন ঘন ঘাড়ে ব্যথা বা মাথার ব্যথা ক্যানসারের লক্ষণ। জানুন ঘাড়ের ক্যানসারের লক্ষণগুলি সম্পর্কে।
- লক্ষণ
চিকিৎসকেরা বলছেন, ঘাড়ে প্রথম ও প্রধান লক্ষণ হচ্ছে গলা ব্যথা, মাথাব্যথা, ঘাড়ের ব্যথা, যা সহজে কমতেই চায় না। এমনকি শ্বাস নিতে, কথা বলতে গেলেও আপনার ঘাড়ে লাগবে। এটা হয় অনেকেরই, আবার অনেক সময় নাক দিয়ে রক্ত পরে, কানে ব্যথা হয়। কানে সংক্রমণ দেখা দেয়। গিলতে কষ্ট হয়। অসুবিধা হয় আবার অনেক সময় উপরের দাঁত বা মুখে ব্যথা হয়, লালার মধ্যেও অনেকের রক্ত থাকে। তাই এই লক্ষণগুলি যদি কারোর মধ্যে কখনোও দেখা দেয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

কেন মানুষ ঘাড়ে ক্যানসারে মানুষ আক্রান্ত হন, জানেন
- মদ খাবেন না
যদি কেউ অতিরিক্ত পরিমাণে মদ খান, তাহলে তাঁর ঘাড়ের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তাই আপনি যদি মদ খান, তাহলে তা আজ থেকেই ছেড়ে দিন।
- তামাকজাত দ্রব্য খাবেন না
প্রচুর পরিমাণে তামাক খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় । এটি যারা বেশি খান তাদের ঘাড়ে বা মাথায় ক্যানসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, তামাক জীবনও একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার অনেক সময় হয়তো কেউ সিগারেট বা বিড়ি খাচ্ছেন না, কিন্তু তার ধোঁয়া অন্যদের নাকে যাচ্ছে, তাঁরও কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে।
- সুপারি খাওয়া আজই ছাড়ুন
পানের সঙ্গে সুপারি খান অনেকেই, তবে এই সুপারি খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এগুলি হয়তো আপনার মুখের বা ঘাড়ের ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই আপনিও যদি এটা খান, আজ থেকেই এটি এড়িয়ে চলার চেষ্টা করুন।
- মুখের যত্ন নিন
চিকিৎসকেরা বলছেন, মুখের যত্ন নিন ভালোভাবে অর্থাৎ মুখের ভেতর যেন সবসময় পরিষ্কার থাকে, না হলে ঘাড়ে ক্যানসার হবার সম্ভাবনা সব থেকে বেশি।












Click it and Unblock the Notifications