Health Tips: রোজকার খাদ্য তালিকায় লাল রঙের শাক-সবজি, ফল রাখলে আদৌও কি শরীরের উপকার হয়?
প্রতিটি ব্যক্তির শরীর সুস্থ রাখতে খাদ্য তালিকায় নিত্যদিন ফলমূল, শাকসবজি ইত্যাদি রাখা দরকার। তাহলে আমাদের শরীরে ভিটামিন, প্রোটিন, খনিজ, ফাইবারের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে শরীরে থাকবে সুস্থ। যদি আপনি রোজ লাল রঙের ফল এবং সবজি খান তাহলে আপনার শরীর খুব ভালো থাকবে। জানুন লাল ফল বা সবজি খাওয়ার উপকারিতা সম্পর্কে।
ট্যাম্যাটো, স্ট্রবেরি চেরি, তরমুজ, লাল ক্যাপসিকাম ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলি আপনি রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। বাড়বে পুষ্টিগুনও।

- এই রোগ থেকে মুক্তি পাবেন
লাল যেকোনো শাকসবজি এবং ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে। তাছাড়া আপনার যদি গুপ্ত কোনও রোগ থাকে সেগুলি থেকেও মুক্তি পাবেন দ্রুত।
- হার্ট ভালো রাখবে
যদি আপনি হার্ট ভালো রাখতে চান এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় লাল শাকসবজি এবং ফল রাখুন। এগুলি খেলে আপনার রক্তচাপ কমবে। কোলেস্টেরলের মাত্রা কমবে, কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি অনেকটাই কমবে।
- ক্যানসার রোগের ঝুঁকি কমাবে
ট্যাম্যাটো ক্যানসার রোগের ঝুঁকি কমাতে পারে এবং সেই সঙ্গে লাল, শাকসবজিতে লাইকোপিন থাকে, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
- চোখের দৃষ্টিশক্তি বাড়াবে
চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চান ও রেটিনা ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন লাল ক্যাপসিকাম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ক্যারোটিন থাকে। যা আপনার চোখের জন্য খুব ভালো।
- ত্বক ভালো রাখবে
যদি আপনি আপনার ত্বক ভালো রাখতে চান তাহলে রোজ খাদ্য তালিকায় লাল ফলমূল শাক-সবজি রাখুন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলি ফ্রি ইউভির ক্ষতিকারক রশ্মি থেকে আপনাকে ত্বককে বাঁচাবে। ত্বক ভালো রাখবে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ওজন ধরে রাখতে চান তাহলে নিত্যদিন ফাইবার সমৃদ্ধ খাবার খান। লাল শাকসবজি, ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। শরীর ভালো থাকবে। শরীরে ক্যালোরি বেশি জমবে না।
- হজমের সমস্যা কমবে
হজমের সমস্যা কমাতে চান তাহলে নিত্যদিন লাল ফলমূল শাক-সবজি রাখুন খাদ্য তালিকায়। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। খাবার ভালোভাবে হজম হবে।
- মস্তিষ্ক ভালো থাকবে
যদি আপনার মস্তিষ্ক ভালো রাখতে চান তাহলে স্ট্রবেরি, লাল আঙুর, লাল শাক, সবজি ফ্ল্যাভোনয়েড থাকে। এটি আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে এবং আপনার যদি ভুলে যাওয়া রোগ থাকে সেটি থেকে মুক্তি পাবেন।












Click it and Unblock the Notifications