Health Tips: মানসিক চাপের কারণে রাতে ঘুমাতে পারছেন না, মুক্তি মিলবে এই উপায়গুলিতেই
Health Tips in Bengali: এই ব্যস্ত দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখতে কঠিন পরিশ্রম করতে হয় সকলকে, সেই সঙ্গে কঠিন নানান সমস্যার মোকাবিলা করতে হয় সকলকে। আর এগুলির সঙ্গে প্রত্যেককেই কিন্তু যথেষ্ট মানসিক চাপ নিতে হয়, মানসিক চাপের জন্য অনেকের কিন্তু রাতে ভালোভাবে ঘুম পর্যন্ত হয় না।
যে কারণে শরীর ক্রমশ খারাপ হতে থাকে। তাদের বিশ্রাম নেওয়াও কিন্তু খুব জরুরী। আর এই মানসিক চাপ কাটাতে আপনাকে কিন্তু নিত্যদিন রাতে ভালো করে ঘুমাতে হবে, মানসিক চাপের জন্য রাতে ঘুম ভালো ঘুমও হচ্ছে না। আর এই মানসিক চাপ কমাতে ও রাতে ভালো ঘুমাবার জন্য এই টিপসগুলি আপনিও মানতে পারেন।

- মনকে শান্ত রাখবেন
আপনি কি জানেন, আপনি যদি কাজের জন্য প্রচুর টেনশনে থাকেন তাহলে কিন্তু আপনার মনের ও শরীরের উপর বিশেষ প্রভাব পড়বে। যে কারণে আপনি রাতে ভালোভাবে ঘুমাতে পারবেন না, ক্রমশই বাড়তে থাকবে মানসিক চাপ। তাই এসময়ে মনকে শান্ত রাখতে হবে। তাহলে কিন্তু আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
- ভালো লাগার কাজ করুন
কাজের ফাঁকেও আপনাকে সময় বের করতে হবে, আপনি যাতে খুশি থাকেন তেমন কিছু করতে হবে। যদি আপনি আঁকতে ভালবাসেন রাতে আঁকবেন, গান শুনতে ভালোবাসলে গান শুনবেন অর্থাৎ কাজের ফাঁকেও যদি আপনি নিজে যেটা ভালোবাসেন সেটি করে।ন তাহলে কিন্তু মানসিক চাপ কমবে। রাতেও খুব ভালো ঘুম হবে আপনার।
- কাজের মাঝে হাঁটবেন
বর্তমান সময়ে অনেকেই প্রায় দীর্ঘক্ষণ বসে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন, যে কারণে অনেক সময় রাতে ঘুমোতে অসুবিধা হয়। এতে আপনার কোমর ও পিঠে হয় কিন্তু ব্যথা হয়। সেই সঙ্গে কাজের টেনশনে মানসিক চাপও বাড়ে। তাই দীর্ঘক্ষণ বসে কাজ করলে মাঝে মধ্যে হাঁটবেন।
- ক্লান্ত হয়ে রাতে হাঁটবেন
যদি আপনি রাতে খুব ভালোভাবে ঘুমাতে চান তাহলে শোওয়ার আগে আপনার পছন্দমত কিছু কাজ করবেন। নিজেকে খানিকটা ব্যস্ত রাখার চেষ্টা করবেন এবং কাজটি করতে করতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন। তখন শুয়ে পরবেন। তাহলে এমনিতেই ভালো ঘুমাতে পারবেন আপনি।
- যোগব্যায়াম করুন
রাতে ভালো ঘুমাবার জন্য রোজ সকালবেলা ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে আধ ঘণ্টা হলেও যোগ ব্যায়াম করুন। যদি সেই সময়টা না পান রাতে তাড়াতাড়ি খেয়ে খাওয়া-দাওয়া করে প্রায় দেড় দু’ঘন্টা পর আপনি হালকা যোগব্যায়াম করতে পারেন। এতে কিন্তু আপনার রাতে খুব ভালো ঘুম হবে।












Click it and Unblock the Notifications