Health Tips: শরীর সুস্থ রাখতে চাইলে খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবারগুলি
খেতে কেনা ভালোবাসে, সকলেই প্রায় ভোজন রসিক। মশলাদার খাবার থেকে মিষ্টি পাতে পড়লে সত্যিই মন যেন খুশি খুশি হয়ে যায়। খেতে ভালোবাসলেই সব খাওয়া কিন্তু যায় না বা সেগুলো আপনার শরীরের জন্য কতটা উপকারী বা সেগুলোর পুষ্টিগুণ কতটা রয়েছে তা যাচাই করে খাওয়া উচিত, যদিও সেটা আমরা অনেকেই মানি না। আপনার শরীর সুস্থ থাকবে এমন অনেক খাবার রয়েছে যেগুলি খাবেন আর যেগুলি আপনার শরীর খারাপ করে দেয় সেগুলি না খাওয়াই উচিত।
এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি আপনার খাদ্য তালিকা থেকে আজই বাদ দিন, না হলে আপনার শরীর খুব খারাপ হওয়া সম্ভাবনা থাকবে, সেই খাদ্য তালিকায় কোন কোন খাবার রয়েছে, দেখুন।

মশলা জাতীয় খাবার
মশলা জাতীয় খাবার আমরা খেতে সকলেই বেশি পছন্দ করি, তেলঝালে চুবিয়ে খেলে সত্যিই মন্দ হয় না। তবে এই খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এগুলি আপনার ওজনকে দ্রুত বাড়িয়ে দেয়, শুধু তাই নয় আপনার শরীরে নানান রকম রোগব্যাধিও নিয়ে আসে ।তাই আজ থেকে এই ধরনের খাবার খাওয়া ছেড়ে দিন।
স্ট্রিট ফুড
অফিস ফিরতি পথে বা কলেজ থেকে বা টিউশন থেকে ফেরার পথে সকলে আমরা স্ট্রিট ফুড খেয়ে থাকি।সন্ধেবেলা আমাদের একমাত্র ভরসা এই স্ট্রিট ফুডই। এইগুলি খেলে আমাদের ওজন নিয়ন্ত্রণে কখনোই থাকে না। সেই সঙ্গে বাইরের ধুলো ময়লা খাবারের সঙ্গে মিশে আপনার পেটেরও ক্ষতি করতে পারে। তাই এই খাবারগুলি না খাওয়াই ভালো।
এই খাবারগুলিতে খেলে কোলেস্টেরলের মাত্রা শরীরে বাড়তে থাকে। সেইসঙ্গে বাড়ি রক্তচাপের মাত্রাও বাড়ে। মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই খাবারগুলি না খাওয়ারই চেষ্টা করবেন।
ভাজা খাবার
ভাজা খাবার অর্থাৎ ফ্রাই খাবার না খাওয়ার চেষ্টা করবেন। যেমন সিঙ্গারা, কচুরি ,পকোড়া এগুলিতে তেলের পরিমাণ বেশি থাকে। যা আপনার কোলেস্টেরল মাত্রাকে বাড়িয়ে দেবে এবং আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে। তাই খাদ্য তালিকা থেকে আজই বাদ দিন ভাজা জাতীয় খাবার।
গোলাপজামুন
গোলাপজামুন খেতে আমরা সকলেই বেশি পছন্দ করি। ভারতীয় মিষ্টির মধ্যে সবচেয়ে বিখ্যাত মিষ্টি হল কিন্তু গোলাপজামুন। তবে গোলাপজামুন খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। শুধু গোলাপজামুন নয়, জিলিপিও খাওয়া শরীরের জন্য ভালো না। এটিতে ওজন প্রচুর পরিমাণে বাড়তে থাকে। সেই সঙ্গে ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে থাকে না। যদি আপনি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান তাহলে কখনোই গোলাপজামুন খাবেন না।
পাউরুটি
সকলের ব্রেকফাস্ট থেকে সন্ধ্যের টিফিনে অনেকেই কিন্তু পাউরুটি খেয়ে থাকেন। পাউরুটি খাওয়ার স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, অর্থাৎ এতে ময়দার পরিমাণ বেশি থাকে, তাতে আপনি আটার রুটি খেতে পারেন, তবে পাউরুটি এড়িয়ে চলার চেষ্টা করুন। বেশি পাউরুটি খেলে ব্লাড সুগার কখনোই নিয়ন্ত্রণে থাকে না।
ক্রিম
আমরা অনেকেই মাটন, চিকেন বা ডিম রান্না করার সময় ক্রিম দিয়ে থাকি। ক্রিম বেশি খাওয়া ভালো না। ক্রিমের স্যাচুরেটেড ফ্যাট থাকে। যা আপনার হার্টকে ক্রমশ দুর্বল করে দেয়। বেশি ক্রিম খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে।
তেল জাতীয় খাবার
খাদ্য তালিকায় বেশি তেল জাতীয় খাবার খাবেন না অর্থাৎ তৈলাক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ এগুলো আপনার শরীরের নানান সমস্যার সৃষ্টি করবে। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকার কারণে আপনি প্রচন্ড পরিমাণে মোটা হতে থাকবেন।
চিপস
আমরা সকলেই প্রায় চিপস খেতে ভালোবাসি, গল্প করতে করতে কিংবা সন্ধ্যেবেলা অফিস ফিরতি পথে আমরা চিপস কিন্তু খেয়েই থাকি। তবে চিপস বেশি খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। এটি বেশি খেলে আপনার শরীরের সোডিয়ামের মাত্রা বেশি বেড়ে যাবে। এতে নুনের ভাগ বেশি থাকে, উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যাকে আরোও বাড়িয়ে তোলে এই চিপস।
ভাত
অনেকেই রয়েছেন যাদের ভাত ছাড়া চলে না। দুপুর ও রাতে ভাত চাই চাই। বেশি পরিমাণে ভাত খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। কারণ ভাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।












Click it and Unblock the Notifications