Health Tips: শীতে জয়েন্ট থেকে হাড়ের ব্যথায় কাবু, মুক্তি মিলবে ভিটামিনযুক্ত খাবারেই!
প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু শীতকালের রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে, এই সময় সকলেরই পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া দরকার। তবে, সকলেরই ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতি পূরণ হয়। শরীরে যাতে সব সময় ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয়। এই শীতের মরসুমে হাতে, পায়ে ব্যথা, হাড়ের ব্যথা সকলেই লেগে থাকে।
যদিও এটি মূলত ভিটামিন ডিয়ের অভাবে হয়, তাছাড়া হাড়, পেশি, দাঁত, চুল, ত্বককে ভালো রাখতে ভিটামিন ডিযুক্ত খাবার খাওয়া উচিত। আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাব যাতে না থাকে এবং হাড়ের ব্যথা কমে, সেদিকে লক্ষ্য রাখবেন, কীভাবে কমাবেন এই ব্যথা, জানেন।

- সূর্যের আলো গায়ে লাগান
এই শীতে যাতে আপনার শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি না থাকে তার জন্য রোজ পারলে শীতে রোদুরে বসবেন। রোদুরে সূর্যের এক্সপোজারে শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করবে। যদি আপনার সময় না থাকে রোদুরে বসার, তাহলে রোজ দশ মিনিট করে হাঁটবেন। তাহলে সূর্যের আলো আপনার গায়ে পড়ায় আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে এবং শরীরও কিন্তু আপনার অনেক সুস্থ থাকবে।
- ভিটামিন যুক্ত খাবার খাবেন
শীতকালে খুব একটা কড়া রোদ ওঠে না। তাই এসময় আপনাকে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করবার জন্য প্রচুর পরিমাণে ভিটামিন ডিযুক্ত খাবার খেতে হবে। যেমন- ম্যাকরেল, সার্ডিন মাছ রোজকার খাদ্য তালিকায় রাখবেন। তাছাড়াও রাখবেন ডিমের কুসুম, রেডমিট। কমলা লেবুর রস, দই আপনি খান, তাহলে আপনার শরীরে কখনোই ভিটামিন ডিয়ের অভাব থাকবে না। শরীরও কিন্তু সুস্থ থাকবে।
- শীত রোজ পাতে রাখুন এগুলি
এমন অনেকেই রয়েছেন, যারা বাড়িতে কাজ করেন অর্থাৎ তাদের তারা কিন্তু কাজের চাপের জন্য রোদুরে গিয়ে বসতে পারেন না। তাই তাদের কিন্তু শরীরে ভিটামিন ডিয়ের অভাব দেখা দেয়। তাই তাদের কিন্তু অন্তত ১০ মিনিট হলেও সূর্যের আলোয় গা লাগাতে হবে এবং সেই সঙ্গে ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। ডিম, দুধ, মাংস রোজ খাওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন, তাহলে এক গ্লাস করে রাতে শোয়ার আগে দুধ খাবেন। সেই সঙ্গে আপনি ভিটামিন পাউডার বা ট্যাবলেট খেতে পারেন। এগুলি খেলে আপনার শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ হবে এবং সেই সঙ্গে শরীর কিন্তু সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications