Health Tips: এই সুপার ফুডগুলিই আপনার হার্টের ক্ষতি করছে না তো?
হার্ট আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, হার্টকে সুস্থ রাখা আমাদের প্রত্যেকেরই খুব দরকার। আমাদের শরীরে হৃদপিণ্ড আমাদের শরীরে রক্ত সঞ্চালন করে এবং শরীরে অক্সিজেন ও পুষ্টি পাঠায়। শরীরে কার্বন ডাই অক্সাইড, বর্জ্য পদার্থ বের করে দেয়।
শরীর ভালো রাখার সঙ্গে সঙ্গে আমাদের হার্ট ভালো রাখারও খুব দরকার। এমন অনেক খাবার আছে যেগুলোতে আমরা মনে করি হয়তো খেলে হার্ট ভালো থাকবে, তা কিন্তু নয়, হয়তো অচিরেই আমরা আমাদের ক্ষতি করছি। যা হয়তো আমরা বুঝতে পারি না, এমন অনেক সুপার ফুড রয়েছে যেগুলি আপনার হার্টের ক্ষতি করছে, জানুন কোন কোন হার্টের ক্ষতি করছে।

- অলিভ অয়েল
অলিভ অয়েল খেলে হার্ট ভালো থাকবে বলে মনে করি আমরা। তবে আপনি কি জানেন এটি আপনার হার্ট নষ্ট করছে। এটি শুধু যে আপনার হার্ট খারাপ করছে তা কিন্তু নয়, এটি কিন্তু হু হু করে ওজন বাড়িয়ে দিচ্ছে। কারণ এই তেলে থাকে ট্রাইগ্লিসারাইড, তাছাড়াও থাকে মনোস্যাচুরেটেড ফ্যাট।
- প্রোটিন
আমরা বেশিরভাগ মানুষের সব সময় মাছ, মাংস, ডিমের উপরেই থাকি। অর্থাৎ প্রচুর পরিমানে প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকি। তবে বেশি পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাওয়াও কিন্তু শরীরের জন্য ভালো না। বরং এটি হার্টের জন্য ক্ষতিকারও বটে। তবে এটি খেলে সীমিত পরিমানে খাবেন। প্রচুর পরিমাণে কোনও জিনিসই খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়।

- ড্রাই ফুটস
ড্রাই ফুটস খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। তবে ড্রাই ফুটস স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, তার কারণ এগুলিতে ৫০ শতাংশ ফ্যাট থাকে, যেটি আপনার ওজন বাড়িয়ে দেয়। কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেবে। যদি আপনি হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন মৌসুমী ফল একটি করে খান, আর যদি ড্রাই ফুটস খান তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও বাড়বে, যেমন- কাজুবাদাম, বাদাম, আকরোট ইত্যাদি।
- ডার্ক চকলেট
অনেকেই ভাবেন, ডার্ক চকোলেট খেলে হার্ট ভালো থাকে। তবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এতে ক্রিম ও চর্বি জাতীয় দ্রব্য বেশি থাকায় এটি কোলেস্টেরলের মাত্রাকে হু হু করে বাড়িয়ে দেয়। যদি আপনি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান তাহলে আজ থেকেই খাওয়া ছেড়ে দিন ডার্ক চকলেট।












Click it and Unblock the Notifications