Health Tips: সারাদিন নিজেকে সুস্থ রাখতে ব্রেকফাস্ট থেকে বাদ দিন এই খাবারগুলি

সারাদিন সুস্থ থাকা প্রতিটি মানুষেরই খুব দরকার। সুস্থ থাকলে তবে সারাদিন আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, খাওয়া-দাওয়া করতে পারবেন। অফিসে গিয়ে মন দিয়ে কাজ করতে পারবেন, না হলে কাজে ভুল হবে, ঠিক তেমনি ব্রেকফাস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিনের শুরুতে যদি আপনি তেলমশলাযুক্ত ব্রেকফাস্ট করেন তাহলে কিন্তু সারাদিন আপনাকে গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে, যার জন্য আপনার দিন খারাপ যাবে।

তাই সারাদিন আপনি সুস্থ থাকতে যান এবং পরিপূর্ণ শক্তি পেতে চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে এই জাতীয় ব্রেকফাস্ট কখনোই আপনি খাবেন না, তাহলে কিন্তু হতে পারে গ্যাস- অম্বলের সমস্যা। কোন কোন খাবার সকালবেলা ঘুম থেকে উঠেই খাবেন না, দেখুন।

Health Tips

দই

দইতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, এটি খেলে শরীর খুব ভালো থাকবে। তবে, কখনো খালি পেটে দই খাবেন না। এটা আপনার পাকস্থলীতে অ্যাসিডের সৃষ্টি হবে। যে কারণে আপনার পেট ব্যথা হবে। কোনও কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না। পেট থাকবে ফেঁপে। সারাদিন অস্বস্তিতে ভুগতে হবে আপনাকে।

তেলঝাল মশলাযুক্ত খাবার

ব্রেকফাস্টে কখনোই আপনি তেলঝাল, মশলা, চর্বিযুক্ত খাবার খাবেন না। যেমন- ভাজা ডিম, তৈলাক্ত খাবার একদমই খাবেন না। তেল দেওয়া যেকোন খাবার এড়িয়ে চলুন। এটি খেলে আপনার অ্যাসিড হবে। আপনি ডিম খেলে ডিম সেদ্ধও খেতে পারেন। কিন্তু কখনোই ডিম ভেজে খাবেন না, এতে তেলের পরিমাণ বেশি থাকে।

চিনি দেওয়া খাবার

সকালে চিনি দেওয়া খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন, এতে আপনার পাকস্থলীতে ফ্রুক্টোজের পরিমাণ বেড়ে যাবে ও সারাদিন পেটে ব্যথা অনুভব হবে। যদি আপনি পাউরুটিতে মাখন দিয়েও খান তাতে কিন্তু চিনি দেবেন না। চায়ে চিনি কম খাওয়ার চেষ্টা করুন। কারণ এতে রক্তের শর্করা মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়বে। সকালবেলা ঘুম থেকে উঠেই চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন।

Health Tips

সাইট্রাস ফল

সকালে সাইট্রাস ফল খাবেন না। যদিও সাইট্রাস ফলে অনেক উপকার রয়েছে। এই ফল খেলে আপনার ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হবে। যেমন- লেবু, কমলালেবু, যেকোন ফল সকালে না খাওয়াই ভালো। এতে আপনার পাকস্থলীতে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে। এই জাতীয় ফল দুপুরে ভাত খাবার পরে আপনি খেতে পারেন।

চা বা কফি

অনেকেই চা বা কফি দিয়েই দিনের শুরু করেন। তবে খালি পেটে কখনোও কফি চা খাবেন না। এতে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সৃষ্টি হয়, যা আপনার গ্যাস্ট্রিক, পেট ফোলা, পেট ফাঁপা, অ্যাসিডিটির মতন সমস্যা তৈরি করতে পারে ।তাই আজ থেকেই সকাল বেলা কফি খাওয়া ছাড়ুন।

সকাল বেলা জেলি বা মাখন দিয়ে পাউরুটি খান অনেকেই। তবে পাউরুটি সকালবেলা এড়িয়ে চলুন। ময়দার রুটি খাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার পেট ফেঁপে থাকবে।

ডোনাট

ডোনাটে প্রচুর পরিমাণে চিনি থাকে। তাই সকালবেলার ডোনেট খাবেন না। যদি আপনার এই অভ্যাস থাকে, তা আজ থেকেই এই অভ্যাস পরিবর্তন করুন। নাহলে আপনার রক্তের শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকবে। সেই সঙ্গে সারাদিন শরীরে অস্বস্তি বোধ করবেন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+