Health Benefits Of Litchi Seeds : লিচুর বীজে কী কী উপকার আছে, জানেন
আম, কাঁঠাল, লিচু খেতে ভালোবাসেন না এমন বাঙালির আছেন বলে মনে হয় না। অনেকে তো প্রায় আম, লিচুর জন্য সারা বছর ধরেই অপেক্ষা করে থাকেন, কাঁঠাল যদিও বা অনেকে খান না, তবে লিচু কিন্তু সকলেই প্রায় খেয়ে থাকেন। লিচু মিষ্টি একটি ফল।
লিচু যে শুধু আমরা ফল হিসাবে খাই তা কিন্তু নয়। আইসক্রিম, জুস, মদ, যে কোন শরবত বা জেলিতে কিন্তু লিচু ব্যবহার করা হয়। এই রসালো ফল খেতে সকলেই কিন্তু ভালবাসেন। প্রচুর লিচু খাচ্ছেন অথচ লিচু, লিচুর বীজের উপকার সম্পর্কে জানেন না। আপনি কি জানেন যে লিচু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে । তাছাড়াও কী কী গুন রয়েছে, জানুন।

কার্ডিওভাসকুলার রোগ কমাতে সক্ষম
লিচুর বীজের খুব পুষ্টিগুন রয়েছে, কোলেস্টেরল কমাতে সক্ষম, প্রদাহ কমাতেও সক্ষম। সেইসঙ্গে রক্তকে ভালো রাখতে লিচুর দানার জুড়ি মেলা ভার। ওজন কমাতে সহায়ক। কার্ডিওভাসকুলার রোগ কমাতে সক্ষম লিচুর বীজ।

ডায়াবেটিস রোগীরাও খান এই ফল
শরীরে শক্তি পাচ্ছেন না চিন্তা কি খান না লিচুর বীজ! লিচুর বীজ খেলে শরীরের শক্তি বাড়ে। ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে লিচুর বীজ, যাদের প্রচুর পরিমাণে ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু লিচুর বীজ খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে মনে করছেন চিকিৎসকেরা।

ত্বক উজ্জ্বল রাখবে
লিচুর বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার ত্বক ভালো রাখতে সক্ষম, সেই সঙ্গে ত্বক উজ্জ্বল রাখবে। ট্যান পরা থেকে বাঁচাবে এই লিচুর বীজ।

কিডনির রোগ ভালো হয়
ডায়াবেটিস রোগীদের সহজেই কিডনি রোগে আক্রান্ত হন, তাই চিকিৎসকেরা মনে করেন যে তাদের লিচুর বীজ খাওয়া খুব ভালো। এটি খেলে আপনার শরীর যেমন সুস্থ হবে, সেই সঙ্গে কিডনিও তেমন ভালো থাকবে।

জানুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে
লিচুর বীজের কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, অনেকেরই কিন্তু লিচুর দানা খেলে ত্বক চুলকায়, গলায় ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, মূত্রাশয় ফুসকুড়ি দেখা দেয়, আবার অনেকের প্রস্রাব প্রচুর পরিমাণে হয়ে থাকে, তাই যাদের এই লিচুর বীজ খেলে শরীর খারাপ হয় তাঁরা কিন্তু একদমই এই বীজ খাবেন না।












Click it and Unblock the Notifications