Health Benefits of Ginger: শরীরের জন্য এক কুঁচি আদা কতটা উপকারী?

রান্নাঘরে প্রতিটি মানুষেরই কিন্তু আদা থাকে, রান্নার স্বাদ বৃদ্ধি করতে ও গন্ধ আরোও বাড়াবার জন্য আদা ব্যবহার করা হয়। তবে মাথা ঘোরা, বমি বমি বা হজম, গ্যাস অম্বলের সমস্যা ঠিক করতেও কিন্তু আদা কাজে লাগে।

সর্দি- কাশি থেকে মুক্তি পেতে অনেকেই কিন্তু আদা দিয়ে চা খেয়ে থাকেন। তাছাড়া রয়েছে আদার আরোও স্বাস্থ্য উপকারিতা, জানুন আদা খেলে কী কী রোগ সারে।

Health Benefits of Ginger

হজম শক্তি বাড়াতে আদা খান

হজম শক্তিকে আরোও উন্নত করতে আপনি রোজ খালি পেটে এক টুকরো আদা খেতে পারেন। যাদের বদহজমের সমস্যা রয়েছে বা আলসারের সমস্যা রয়েছে বা কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তারা নিত্যদিন আদা খেতে পারেন। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি রোজ আদা খান তার খাবার দ্রুত হজম হয় এবং পরিপাকতন্ত্র খুব ভালো থাকে।

সর্দি- কাশি কমাতে আদা খান

কাঁচা আদার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল যৌগ থাকে, তাছাড়াও আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিইনফ্লেন্টরি বৈশিষ্ট্য, যা আপনার অনাক্রমতাকে উন্নত করে, এটি খেলে আপনার জ্বর, সর্দি, কাশি কমাতে সক্ষম। যদি খুব মাথাব্যথা হয় এবং কোনও ভাইরাসে আক্রান্ত হন তাহলে কিন্তু আদা খেতে পারেন।

বমি বমি ভাব কমে

মশলা জাতীয় খাবার দাবার খাওয়ার পর অনেকেরই বমি বমি ভাব হয়, পেট ফুলে যায় বা পেট ব্যথা হয়, পেট খারাপ হয়, যদি এই সমস্যা আপনারও হয় তাহলে আপনি আদা খেতে পারেন, আদা খেলে আপনার খাবার ভালো হজম হবে এবং হরমোন কাজ ঠিকঠাক করবে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং বমি বমি ভাব অনেক কমবে।

ক্যানসার রোগের ঝুঁকি কমবে

গবেষণায় দেখা গেছে, আদায় অনেক উপকার রয়েছে, আর ক্যানসার রোগের ঝুঁকি কমাতে আপনি আদা খেতে পারেন। আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

বাতের ব্যথা কমে

আদায় অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, তাই যাদের বাতের ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে তাঁরা রোজ আদা খেতে পারেন।

Health Benefits of Ginger

ওজন কমানো

ওজন কমাতে চাইছেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারাও কিন্তু আদা খেতে পারেন। নিত্যদিনের ডায়েটে রাখুন আদা।

কার্ডিওভাসকুলার রোগ

আদায় অনেক পুষ্টিগুণ রয়েছে, চিকিৎসকেরা বলছেন, কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি অনেকটাই কমে এই আদা খেলে। রক্ত জমাট বাঁধতে দেয় না। স্ট্রোক বা হার্ট অ্যাটাক থেকে বাঁচায় এই আদা।

কীভাবে খাবেন আদা

রান্না করা ছাড়া আপনি আদা চা করে খেতে পারেন, আদার রস খেতে পারেন , এগুলি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আবার বুকে যদি অনেক দিন ধরে কফ বসে যায় সেই কফ দ্রুত বার করতে আদার জুড়ি মেলা ভার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+