হরতালিকা তিজের উপোস করে শরীর সুস্থ রাখতে মানুন এই টিপসগুলি
হিন্দুধর্মে, হরতালিকা তিজের বিশেষ গুরুত্ব রয়েছে। এই উপোস অনেকেই করে থাকেন। এমন অনেক উপবাস রয়েছে যা বিবাহিত মহিলারা করে থাকেন, তাদের পরিবারে উন্নতির জন্য। পরিবারে সুখ, সমৃদ্ধি বাড়াতে এই হরতালিকা তিজের উপবাস করেন মহিলারা। বিশেষত বিহার, উত্তর প্রদেশের মহিলারাই এই উৎসব পালন করেন। সারাদিন নির্জলা উপোস করে এই হরতালিকা তিজের পুজো করেন বিবাহিত মহিলারা।
এই দিন পার্বতী ও শিবের পুজো করা হয়। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উপবাস পালন করেন সকলে। হরতালিকা তিজের উপবাস পালন করলে জল খাওয়া যায় না। তাই শরীর সুস্থ রাখতে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। জানুন কী কী মানবেন।

- দই ও নারকেলের জল
উপোস করার আগে আপনারা দই, নারকেলের জল খেতে পারেন। নারকেলের জল খেলে শরীরে জলের অভাব হবে না। তৃষ্ণা মিটবে। দই বা নারকেলের জল খেলে তৃষ্ণা অনেকটাই কমে যায়।
- সূর্যের আলো এড়িয়ে চলুন
এই সময় সূর্যের আলো এড়িয়ে চলার চেষ্টা করুন। না হলে শরীর খারাপ হতে থাকবে। সেই সঙ্গে আপনার তৃষ্ণাও মিটবে। সূর্যের আলো মাথায় লাগলে মাথা ঘুরতে পারে, মাথা ব্যাথার মতোন সমস্যা হতে পারে। তাই সূর্যের আলো এড়িয়ে চললেই আপনার শরীর সুস্থ থাকবে। আর ঘামও বেশি হবে না।
- শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন
এসময় ক্লান্তি এড়িয়ে চলুন। শারীরিক পরিশ্রমের কারণে আপনার ক্লান্তি অনুভূত হবে। শরীরে ক্লান্তি কমাতে শরীর কিন্তু জল চায়। তাই জল পান করতে না পারলে শারীরিক পরিশ্রম কমিয়ে দিন। বিশ্রাম নিন, শুয়ে থাকুন। এতে কিন্তু জলের পিপাসা কিছুটা হলেও কমবে।
- বারবার স্নান করুন
এদিন দু-তিনবার হলে স্নান করুন। এতে দেখবেন আপনার শরীর অনেক ভালো লাগবে। স্নান করলে শরীর ক্লান্ত লাগবে না। শরীর সুস্থ থাকবে। শরীরের অনেক শান্তি আসবে। সেই সঙ্গে পুজোর সময় শিব চল্লিশাও পাঠ করুন। এতে আপনি অনেক শক্তিও পাবেন। শরীর ক্লান্ত না লাগলে আপনার জল তেষ্টাও পাবে না।












Click it and Unblock the Notifications