সুন্দর প্রেমের বার্তায় ফুটে উঠুক ভালোবাসার ফুল! আপনিও সঙ্গীকে পাঠান এই শুভেচ্ছা বার্তাগুলি
বছরের সবথেকে রোমান্টিক ও গুরুত্বপূর্ণ একটি দিন হলেও ভ্যালেন্টাইন্স ডে। আর যার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন প্রেমিক-প্রেমিকারা। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ দিনে আপনি কিন্তু আপনার সঙ্গীকে এই উষ্ণ শুভেচ্ছা বার্তাগুলি পাঠাতে পারেন।
এগুলো দেখে তিনি কিন্তু খুব খুশি হবেন। তাছাড়াও বিখ্যাত লেখকদের উক্তিও আপনি পাঠাতে পারেন। জানেন কাছের মানুষকে কোন কোন শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আপনি তাঁর মন জিতে নেবেন?

শুভেচ্ছা বার্তা
- তোমার ভালোবাসা দিয়েই আমি আমার জীবনের প্রতিটি দিনকে বিশেষ করে তুলব, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
- আমি তোমাকে আমার জীবনে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে মনে করি, শুভ ভালোবাসা দিবস।
- তুমি আমার হৃদয়, আমার আত্মা, আমার সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। ২০২৫ সালে এই বিশেষ দিনে তোমাকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
- তুমি আমার পাশে সব সময় থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
- তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে না মিশলে আমি জানতেই পারতাম ভালোবাসা আসলে কি?
- তুমি আমার জীবনের এতটা গুরুত্বপূর্ণ অংশ, তা হয়তো তুমি নিজেও জানো না, আমি তোমাকে খুব ভালোবাসি।
- আমাকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
- তোমার জীবন সব সময় খুশিতে ভরে উঠুক, তুমি সব সময়ই হাসো, ভালো থাকো।
- আমি তোমাকে আমার জীবনে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।
- প্রতিবছর ভ্যালেন্টাইন হিসাবে তোমাকেই পেতে চাই, শুভ ভ্যালেন্টাইন্স ডে।
- তোমার মতন এত সুন্দর বন্ধু থাকলে আর জীবনে কিছুর প্রয়োজন নেই আমার।
- আমি সারা জীবন তোমার সঙ্গে এভাবে ভালোবেসে আনন্দ করে কাটিয়ে দিতে চাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
- আমার সাফল্যের কারণ তুমি, আর এই বিশেষ দিনে আমি তোমাকে আরও ভালোবাসা যত্নে ভরিয়ে দিতে চাই, তোমাকে পাশে পেয়ে আমি খুব খুশি। ভালোবাসা দিবসে অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।
- অন্ধকারের মধ্যেও তুমি আমার সূর্যের আলো, তুমি আমার জীবনের সেরা বন্ধু, আমার ভালোবাসা, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
- সব ঋতুতে, সব সময় আমি তোমাকে ভালোবাসি…তোমার জন্য রইল ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।
বিখ্যাত লেখকের উক্তি
- আমি প্রেম নিয়ে চিন্তা করতে শিখিনি, বরং আমার ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখেছি… অ্যালিস ওয়াকার
- তুমি আমার জীবনের একটি অংশ, তুমি আমার নিজের, আমি যতদূর পড়াশুনা করেছি, তার প্রতিটি লাইনই তুমি ছিলে…চার্লস ডিকেন্স
- ভালোবাসা কোনও স্নেহপূর্ণ অনুভূতি নয়, বরং কাছের মানুষের মঙ্গলের জন্য প্রাথনা করা… সিএস লুইস
আমি তোমাকে ছাড়া পৃথিবীর আর কোনও সঙ্গী চাই না… শেক্সপিয়ার
- আমি তোমাকে সব কিছুরই চেয়ে বেশি ভালোবাসি…রেইনবো রয়েল
- তুমি আমার হৃদয়, আমার মন, আমার একমাত্র চিন্তা… আর্থার কোনান ডয়েল
- সত্যিকারের ভালোবাসার পথ কখনই মসৃণ হয় না…শেক্সপিয়ার












Click it and Unblock the Notifications