Happy Friendship Day 2023: সারাজীবন বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে মানুন এই টিপসগুলি
'বন্ধু’ এই কথাটির সঙ্গে আমাদের যেন এক আলাদা টান রয়েছে। আমাদের সুখ, দুঃখের সাথী আমাদের বন্ধুরা। যে কথা আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না তা কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে খুব সহজেই ভাগ করেনি। বন্ধু মানেই আড়ি,ভাব খুনসুটির সঙ্গী। বন্ধুত্বের কোনও দিন হয়না,তবুও আমরা ২০২৩ সালের ৬ অগাস্ট বন্ধুত্ব দিবস আনন্দের সঙ্গে পালন করছি ।
এই বিশেষ দিনে আমরা বন্ধুদের নানান উপহার দিয়ে থাকি, সেই সঙ্গে হাতে পরাই ফ্রেন্ডশিপ ব্যান্ড। প্রতি বছরই আমরা অগাস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালন করে থাকি। তবে জানুন কীভাবে আপনি সারাজীবন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন।

প্রতিটি মানুষের জীবনে এমন একজন বন্ধু থাকে যিনি কখনোও আমাদের অভিভাবক আবার কখনোও আমাদের খুব কাছের কেউ হয়ে ওঠেন। যার কাঁধে মাথা রেখে নিশ্চিতে মনের কথা বলা যায়, যে সহজেই নানান সমস্যা থেকে আমাদের বার করে নিয়ে আসেন।
তবে অনেক সময় কোনও কারণে আমাদের বন্ধুত্বের চিড় ধরে, তাঁর সঠিক কারণ আমরা কিন্তু খুঁজে পাই না। কষ্ট পাই তবু মুখ ফুটে বলার কিছু থাকে না। যদি আপনিও সারাজীবন বন্ধুত্বের সম্পর্কে অটুট রাখতে চান তাহলে মানতে পারেন এগুলি।
আত্মসম্মান ও অহংকার এড়িয়ে চলুন
বন্ধুত্বের সম্পর্ক কখনোই আত্মসম্মান বজায় রেখে হয় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া, অশান্তি লেগেই থাকবে। তাই বলে রাগ করে বা অহংকার বা আত্মসম্মানের কারণে বন্ধুত্ব থেকে কখনোই সরে আসবেন না, এতে কিন্তু আপনার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে, হারাবেন এক কাছের মানুষ।
ব্যক্তিগত কথা এড়িয়ে চলুন
আপনার বন্ধু আপনার খুব কাছের, তবে বন্ধুকে আপনার ব্যক্তিগত এমন কিছু কথা বলবেন না যা আপনার পরে অসুবিধার কারণ হতে পারে। কারণ দোষে, গুনে মিলিয়েই মানুষ। সব বন্ধু যে আপনাদের ভালো চায় তা কিন্তু নয়, এমন অনেকেই রয়েছেন যারা আপনাদের ক্ষতি চায়, যা হয়তো আগে আপনি বুঝতে পারেননি, তিনি পরে হয়তো আপনার আবেগ নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারেন। সেক্ষেত্রে আপনার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে পারে।

বন্ধুর সঙ্গে মেজাজ নিয়ে কথা বলবেন না
যদি আপনি দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চান তাহলে কখনই আপনার বন্ধুর সঙ্গে মেজাজ নিয়ে কথা বলবেন না। তাঁর সঙ্গে ভালো ব্যবহার করুন। বন্ধুকে বোঝার চেষ্টা করুন। ঠাণ্ডা মাথায় কথা বলুন।
হিংসা বা ঈর্ষা করবেন না
বন্ধুরা যে আমাদের কতটা উপকারী হয় তা আমাদের থেকে কেউ ভালো জানে না। তাঁরা যে কোনও অসুবিধাতেই আমাদের পাশে দাঁড়ায়। আমাদের হাত তাঁরা ছাড়ে না। তাই বন্ধুদের কখনোই ঈর্ষা করবেন না, কখনোই হিংসা করবেন না। এই কারণে আপনাদের বন্ধুত্বে চিড় ধরতে পারে।
যোগাযোগ রাখুন
বন্ধুর সঙ্গে সব সময়ে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, তিনি যেমন আপনার সুখ-দুঃখের সাথী, তাই আপনাকেও তাঁর অসময়ের সাথী হয়ে উঠতে হবে। তবেই আপনার সঙ্গে আপনার বন্ধুর সম্পর্ক আরও ভালো হবে। যদি আপনি সঠিক ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ না রাখেন তাহলে কিন্তু অনেক সময় ভালো বন্ধুর সঙ্গেও কিন্তু সম্পর্ক নষ্ট হয়।
প্রতিশ্রুতিবদ্ধ
কোনও বন্ধুত্বের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বন্ধুত্ব রাখবেন না, এটি খুব খারাপ। ধারাবাহিকভাবে বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন, এতে আপনার সম্পর্ক আরও মজবুত হবে।
প্রশংসা করুন
বন্ধুকে যে শুধু বন্ধুত্ব দিবস বা জন্মদিনে উপহার দিতে হবে তা কিন্তু হয়, আপনার সামর্থ্য মতো উপহার দিন তাতে তিনি ও আপনি দুজনেই খুব খুশি হবেন। সেই সঙ্গে তাঁর ভালো কাজের জন্য তাঁর প্রশংসা করুন, এতে আপনার বন্ধু খুব খুশি হবেন।
শেয়ার করুন মনের কথা
বন্ধুর সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত, গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করুন, এতে আপনি নিজেও অনেকটাই হালকা থাকতে পারবেন। এতে আপনার বন্ধুর সঙ্গে সম্পর্ক আপনার আরও ভালো হবে, সেই সঙ্গে এই সুন্দর বন্ধত্ব অটুট থাকবে সারাজীবন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications