Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Happy Friendship Day 2023: কেন উদযাপন করেন বন্ধুত্ব দিবস? জানুন ইতিহাস, তাৎপর্য সম্পর্কে

বন্ধুত্বের আবার কোনও দিন হয় নাকি, বন্ধু মানেই সারা জীবনের সাথী! জীবনের প্রতিটি নিঃশ্বাসের মুহূর্তের সঙ্গী। আমরা প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালন করে থাকি।

চলতি বছর ৬ অগাস্ট সকলেই পালন করছেন এই বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা বন্ধুদের অনেক উপহার দিয়ে থাকি। সেই সঙ্গে পরাই ফ্রেন্ডশিপ ব্যান্ড। কেন আমরা পালন করি বন্ধুত্ব দিবস? এই বিশেষ দিনের ইতিহাস, তাৎপর্য সম্পর্কে জানুন।

Happy Friendship Day 2023

বন্ধুত্ব দিবসের ইতিহাস

১৯৫৮ সালে হলমার্ক কার্ডের মালিক জয়েস হল প্রথম বন্ধুত্ব দিবস পালন করার প্রস্তাব এনেছিলেন। তারপর এই ইউনেস্কো এই প্রস্তাবে দেয়, তারপর থেকেই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়ে আসছে। প্যারাগুয়েতে প্রথম বন্ধুত্ব দিবস পালন করা হয়েছিল। ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। ২০১১ সালের ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে মনোনীত করা হয়েছিল। তারপর থেকে বন্ধুরা একে অপরের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দেন। আর আনন্দের সঙ্গে পালন করেন এই বিশেষ দিন।

চলতি বছর, ২০২৩ সালের আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের থিম হল 'বন্ধুত্বের মাধ্যমে মানব আত্মা ভাগ করা’। যাতে সকলে সকলেও সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব রাখতে পারেন সেদিকে লক্ষ্য রাখা। ভারত –সহ বিভিন্ন দেশে আনন্দের সঙ্গে আজ পালিত হচ্ছে বন্ধুত্ব দিবস।

Happy Friendship Day 2023


তাৎপর্য

বন্ধু এই কথাটা খুব ছোট হলেও এর মাহাত্ম্য কিন্তু অনেক। এটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এরাই আমাদের সুখে, দুঃখে পাশে দাঁড়ায়। আমাদের জীবনে প্রতিটি বন্ধুর ভূমিকা অনেক, যা হয়তো ভাষায় বর্ণনা করা খুব কঠিন। আমারা সকলেই বন্ধুদের প্রতি চির কৃতজ্ঞ । তাঁরা সব সময়েই যেন আমাদের পাশে থাকে ,এমনটাই আমরা আমাদের বন্ধুদের বলে থাকি।

উদযাপন

যদিও বন্ধুত্বের কোনও দিন হয়না , তবুও আমরা বন্ধুত্ব দিবস খুব আনন্দের সঙ্গে পালন করি, এই বিশেষ দিনে আমরা বন্ধুদের নানান উপহার দিয়ে থাকি, তাঁদের সঙ্গে দেখা করি, ঘুরতে যাই। সেই সঙ্গে হাতে পরিয়ে দি ফ্রেন্ডশিপ ব্যান্ড। আর বলি এই বন্ধুত্ব যেন আমাদের সারাজীবন এমনই থাকে। দ্বেষ, হিংসা, ভেদাভেদ ভুলে সকল বন্ধুকে আপন করে নি। সারাদিন তাঁদের সঙ্গে খুব আনন্দ করি, হইহুল্লোড় করে সারাদিন কাটিয়ে দি। আর প্রতিবছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+