Hair Growth: চুল পরে মাথায় টাক হয়ে যাচ্ছে, ভরসা রাখুন এই খাবারগুলিতে
চুল পরার সমস্যায় আমরা সকলেই প্রায় কমবেশি ভুগি। আর চুলকে আরোও ঘন রাখতে এবং নতুন চুল গজাবার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। না হলে কিন্তু আমাদের নানান সমস্যা পরতে হয়।
চুল কীভাবে বড় করবেন, কীভাবে সুন্দর রাখবেন এবং যাতে আপনার মাথা থেকে গোছা গোছা চুল না পড়ে যায় তার জন্য নিত্যদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে হবে আপনাদের, দেখুন সেই খাবারের মধ্যে কোন কোন খাবার রাখবেন।

- ডিম
ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটি প্রোটিনের একটি মূল উৎস। চুল ঘন করতে ও আরোও লম্বা করতে আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম। যদি পারেন রোজ ব্রেকফাস্টে আপনি একটি করে ডিম সেদ্ধ খেতেই পারেন।
- সবুজ শাকসবজি
সবুজ শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি পারেন রোজ খাদ্য তালিকায় রাখুন পালংশাক। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। থাকে প্রোটিনও। আয়রন থাকার কারণে আপনার চুল কিন্তু সহজেই পড়ে যাবে না। চুলের গোড়া থেকে মজবুত থাকবে এবং চুল কিন্তু সহজে পড়বে না।
- সাইট্রাস ফল
সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কারণ এই ফলের মধ্যে পরে কমলালেবু, লেবু, আমলকি ইত্যাদি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আপনার ত্বক কিন্তু খুব ভালো হবে। এমনকি চুলের গোড়াও মজবুত হবে। দ্রুত চুল গজাবে চুল কিন্তু কখনোই পরে যাবে না।
- গাজর
যদি আপনি চুল বাড়াতে চান এবং ঘন রাখতে চান তাহলে নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন। আপনি গাজরের রস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যা আপনার চুলকে ভালো রাখবে। যদি পারেন গাজর খেতে পারেন। গাজর দিয়ে স্যালাড খেতে পারেন। যদি শীতকালীনও সবজি এটি, বর্তমানে বারো মাসই কিন্তু এটি বাজারে পাওয়া যায়।
- অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে প্রচুর উপকারিতা রয়েছে, এতে ভিটামিন ই, কে, ফাইবার ইত্যাদি থাকে। এগুলি যদি রোজ সকালে আপনি খান। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। যা আপনার হার্ট ভালো রাখে। এতে প্রচুর পরিমাণে মনোসেচুরেটেড ফ্যাট থাকে। এই এটি আপনার হার্ট ভালো রাখতে সক্ষম। শুধু তাই নয়, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও পারে, তাই দেরি না করে আজ থেকেই এগুলিক খাওয়া শুরু করে দিন।












Click it and Unblock the Notifications