Hair Care Tips: চুল ভালো রাখতে আপনিও খেতে পারেন এই বীজগুলি
চুলের যত্ন সকলেই প্রায় কমবেশি নেন। সামনেই আবার আসছে পুজো, এসময় চুলের স্টাইল তো সবাই করতে চান। তাছাড়া চুলের সমস্যা লেগে থাকে। এমন অনেকে আছেন যাদের চুলে ওঠে, কারোর বা আবার চুল খুব পাতলা হয়ে যায়, আবার অনেকের মাথায় খুশকি হয়।
এই সমস্যা থেকে আপনি যদি বেরোতে চান এবং চুলকে সর্বদাই উজ্জ্বল রাখতে চান, তাহলে মানতে পারেন এই টিপসগুলি। চুল ভালো রাখতে চাইলে এই ধরনের বীজ আপনিও খেতে পারেন, দেখুন কী কী খাবেন।

- কুমড়ো বীজ
কুমড়ো বীজে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি থাকে। কুমড়ো বীজ নিত্যদিন স্যালাড ও সবজিতে খেতে পারেন। এটি খেলে আপনার চুল কখনোও উঠবে না। চুল দ্রুত বাড়বে এবং চুলের জন্য এটি খুব উপকার।
- সূর্যমুখীর বীজ
সূর্যমুখী বীজে পুষ্টিগুণে ভরপুর। আপনার চুলের গোড়া মজবুত করবে, এটি যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার শরীরের জিঙ্ক ও ওমেগা ফ্যাটি অ্যাসিড ঘাটতি পূরণ হবে। এটি আপনি সকালের খাবারের সঙ্গে দই, স্যুপ, স্মুদি, স্যালাডের সঙ্গে খেতে পারেন। এটি খাওয়াও শরীরের জন্য খুব ভালো।
- শণের বীজ
শণের বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটি খেলে আপনার চুল পড়া কমবে। চুলের গোড়া মজবুত হবে। সেই সঙ্গে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে এটি সকালের জলখাবারের সঙ্গে খাওয়ারই চেষ্টা করবেন।

- মেথি বীজ
মেথি বীজ যদি আপনি নিত্যদিন খান, তাহলে আপনার চুল কখনো পড়বে না। শুধু তাই নয়, আপনার ত্বকের জন্য খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
- কালোজিরে
যদি আপনি চুল আরোও সুন্দর ও উজ্জ্বল রাখতে চান, তাহলে নিত্যদিন কালোজিরা খেতে পারেন। কালোজিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। এটি চুলের জন্য খুব ভালো।
- তিলের বীজ
যদি আপনি চুল আরোও লম্বা ও মজবুত করতে চান তিলের বীজ এটি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড থাকে। যা চুলকে আরো উজ্জ্বল করে দেয়, সঙ্গে অবশ্যই খাদ্য তালিকায় নিত্যদিন রাখবেন শাকসবজি, স্যালাড ইত্যাদি খেতে পারেন।












Click it and Unblock the Notifications