চলতি বছর ফাদার্স ডে কীভাবে বিশেষ করবেন ভাবছেন? বাবাকে খুশি করতে দিন এই উপহারগুলি

বাবার সঙ্গে অমোঘ ভালবাসা জড়িয়ে সকল সন্তানেরই। বাবাকে ভালোবাসার জন্য কোনও দিনের প্রয়োজন হয় না। তবুও প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার সকলেই পালন করে থাকেন পিতৃ দিবস। চলতি বছর ১৬ জুন পালিত হবে 'ফাদার্স ডে’। আর এই বিশেষ দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন প্রতিটি সন্তান।

আপনি যদি ফাদার্স ডে দিনটি আরও বিশেষ করে তুলতে চান এবং বাবাকে হাসিখুশিতে ভরিয়ে রাখতে চান তাহলে এই বিশেষ উপহার গুলো আপনি আপনার বাবাকে দিতে পারেন। দেখুন তালিকায় কী কী রয়েছে।

Father s Day

  • বই

যদি আপনার বাবা বই পড়তে ভীষণ ভালবাসেন, তাহলে দেরি না করে তিনি যেমন ধরনের বই পড়তে ভালোবাসেন, যেমন ধরুন, তা ঘোরার বই হতে পারে কিংবা রান্নার কিংবা গোয়েন্দা গল্পের। পছন্দের উপহার পেয়ে খুশি হবেন আপনার বাবা, তাঁর মুখের হাসি দেখে আপনার হৃদয় ভরে উঠবে খুশিতে।

  • ফুল

ফুলকে কে না ভালোবাসেন বলুন! তাই চলতি বছরের ফাদার্স ডেতে আপনার বাবাকে আপনি উপহার হিসেবে দিন ফুলের তোড়া। যে ফুল আপনার বাবা ভালোবাসেন সেই ফুল তাঁকে উপহার দিন আপনি। এতে তিনি অবাক হবেন খুবই। তাঁর ভালোবাসা দেখে আপনিও কিন্তু অনেক খুশি হবেন।

  • ঘুরতে যান

আপনি আপনার বাবাকে নিয়ে এই বিশেষ দিনে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। খোলা প্রকৃতির সঙ্গে বাবা, সন্তান দুজনেই মিশে যান আনন্দে। দেখবেন সব মানসিক চাপ থেকেও আপনি অনেকটা মুক্তি পাবেন। সেই সঙ্গে আপনার বাবা অনেক খুশি হবেন। এই বিশেষ দিনে প্রকৃতির দৃশ্য দেখে কিছুটা সময় বাবার সঙ্গে কাটান এবং মনের কথা তাঁকে বলুন। এতে আপনি নিজেও অনেকটা হালকা বোধ করবেন।

  • গাছ

এমন অনেকেই রয়েছেন যারা বাগান খুব ভালোবাসেন। তাদের মধ্যে কি আপনার বাবাও রয়েছেন? যদি আপনার বাবা বাগান খুব পছন্দ করেন তাহলে ফাদার্স ডেতে তাঁকে পছন্দের ফুল বা ফলের গাছ উপহার দিন। দেখবেন তিনি যত্ন সহকারে সেই গাছটি লাগাবেন ও খুব খুশি হবেন।

  • কেক দিন

ফাদার্সের ডেতে বাবার নাম লেখা একটি কেক আনুন। বাবাকে দিয়ে সেই কেকটা কাটান। পরিবারের সকলকে সামনে রেখে কেকটি বাবাকে দিয়ে কাটান। তাতে আপনার বাবা এবং পরিবারের সকলে খুশি হবেন, সঙ্গে আপনিও পাবেন চরম শান্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+