আসছে রাখি বন্ধন উৎসব, কী উপহার দিয়ে বোনকে খুশি করবেন, রইল লিস্ট
হিন্দুদের কাছে রাখি বন্ধন উৎসব অত্যন্ত শুভ উৎসব। আর এই দিনের জন্য সারা বছর ধরে এই অপেক্ষা করে থাকেন ভাই, বোন, দাদা-দিদিরা। চলতি বছর ১৯ অগাস্ট পালিত হবে রাখি বন্ধন উৎসব। শ্রাবণ মাসের শেষ দিনেই পরেছে এই বিশেষ দিনটি। এই দিনটি ভাই-বোনেদের ভালোবাসার দিন।
এই বিশেষ দিনে ভাইদের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু ও সুখ কামনা করেন তার দিদি বা বোনেরা। আর বোনেদের সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় দাদা বা ভাইরা। তাই ভাইরা কিন্তু বোনেদের কিছু উপহার দিতেই পারেন। আর রাখি বন্ধন উৎসবে এই উপহার গুলি আপনাদের বোনরা পেয়ে খুব খুশি হবেন। দেখুন কী কী দেবেন।

- হেয়ার ড্রায়ার
যদি আপনার বোনেরা হেয়ার ড্রায়ার খুব পছন্দ করেন, তাহলে আপনি একটি ভালো ভালো ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার দিতেই পারেন। তার দাম কিন্তু বেশি পড়বে না। ৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যেই সেই হেয়ার ড্রায়ার কিনতে পারবেন। এতে আপনার দিদি বা বোন খুব খুশি হবেন।
- স্পিকার
যদি আপনার বোন গান শুনতে ভীষণ পছন্দ করেন, তাহলে আপনার বোনকে কিন্তু আপনি একটা স্পিকার উপহার দিতে পারেন। এটির দামও কিন্তু বেশি পড়বে না। সেই সঙ্গে তিনি কিন্তু ভীষণ খুশি হবেন।
- হেডফোন
বর্তমান সময়ে তরুণ সম্প্রদায় কিন্তু হেডফোনে গান শোনেন। আর আপনার বোনকে আপনিও কিন্তু একটু ব্লুটুথ হেডফোন দিতে পারেন। যা উপহার হিসাবে পেয়ে তার মন খুশিতে ভরে উঠবে।
- সাজের জিনিস
আপনার দিদি যদি সাজতে ভীষণ ভালোবাসেন, তাহলে আপনি সাজের সামগ্রী আপনার দিদিকে দিতে পারেন। এতে আপনার দিদির হাসিতেই আপনার মন কিন্তু খুশিতে ভরে উঠবে।
- সানস্কিম
আপনি ভালো সানস্ক্রিম, সেন্ট আপনার বোনকে উপহার দিন এই রাখিতে। সঙ্গে অবশ্যই দেবেন কিছু চকোলেট। এতে আপনার বোন কিন্তু খুব খুশি হবেন।
- গল্পের বই
আপনার বোন যদি গল্পের বই পড়তে ভালোবাসেন, তাহলে তাকে একগুচ্ছ গল্পের বই দিন। এতে তিনিও খুশি হবেন ও দেখবেন তার খুশিতে আপনারও মন কিন্তু খুশি হচ্ছে।
- রেস্তোয়ায় যান
যদি আপনার দিদি বা বোন খেতে ভালোবাসেন, তাহলে রাখির দিনই তাঁকে তাঁর একটা পছন্দের রেস্তোরায় নিয়ে যান, সেখানে তাঁকে মজা করে খাওয়ান। দেখবেন হাসি মজায় আপনারদের এই বিশেষ দিনটি কাটবে, সঙ্গে আপনার বোনও খুব খুশি হবেন।












Click it and Unblock the Notifications