বাবা মাকে খুশি করতে দীপাবলিতে তাঁদের এই উপহারগুলি দিন 

দীপাবলি উৎসব আসতে আর বেশি বাকি নেই। আর এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে রয়েছেন সকলেই। চলতি বছর অক্টোবর মাসের ৩১ পালিত হবে দীপাবলি উৎসব। দীপাবলি কিন্তু দিওয়ালি নামেও পরিচিত।

সকলেই তার প্রিয়জনকে এই বিশেষ দিনে নানান উপহার, মিষ্টি ইত্যাদি দিয়ে থাকেন। আপনিও কিন্তু আপনার বাবা-মাকে সুন্দর উপহার দিতে পারেন। যাতে তারা খুব খুশি হবেন। দেখুন দীপাবলিতে আপনার বাবা-মাকে আপনি কী উপহার দেবেন।

Gift

  • তামার বোতল

এই দীপাবলিতে আপনি আপনার বাবা মাকে কিন্তু তামার বোতল দিতেই পারেন। তামার বোতলে জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীর ভালো রাখতে সাহায্য করে। এমনকি এতে রোগ প্রতিরোধের ক্ষ্মতাও বাড়বে।

  • ক্যাসেরোল সেট

দীপাবলিতে আপনি কিন্তু আপনার বাবা-মাকে ক্যাসেরোল সেট দিতেই পারেন। স্টেনলেস স্টিলের ক্যাসেরোল সেটে খাবার অনেকক্ষণ গরম থাকে। যা কিন্তু খুব কম দামেই আপনি বাজারে পেয়ে যাবেন। আর এই উপহারটি পেলে আপনার বাবা-মা ও কিন্তু খুশি হবেন। সেই সঙ্গে আপনাকেও তাঁরা আদরে ভরিয়ে দেবেন।

  • গয়না

সোনা ও রুপোর গয়না পরতে কেনা পছন্দ করেন। তাই এবার আপনার মাকে গলার নেকলেস দিতে পারেন। আবার বাবাকে গলার চেন দিতে পারেন। এই উপহারগুলি পেলে তাঁরা খুব খুশি হবেন। তাঁদের খুশি দেখে আপনারও খুব ভালো থাকবে।

  • জামা কাপড়

যদি আপনি দীপাবলিতে বাবা মাকে খুশি করতে চান, তাহলে আপনি তাদের নতুন জামা কাপড় কিনে দিতে পারেন। তারা যেমন ধরনের জামাকাপড় পরতে পছন্দ করেন তেমন ধরনেরই জামা কাপড় দেবেন।

  • ঘুরতে নিয়ে যান

দীপাবলিতে আপনি বাবা মাকে একসঙ্গে নিয়ে ঘুরতে কোথাও যেতে পারেন। এতে তারাও কিন্তু অনেকক্ষণ সময় আপনার সঙ্গে কাটাতে পারবেন। আপনার মনের কথা তাঁদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে আপনি ও আপনার বাবা মা সকলেই খুব খুশি হবেন।

  • গল্পের বই

যদি আপনার বাবা-মা গল্পের বই পড়তে ভালোবাসেন, তাহলে দীপাবলিতে অবশ্যই তাদের একগুচ্ছ গল্পের বই কিনে উপহার দিন। এতে তারা কিন্তু খুব খুশি হবেন। আর আপনার দেওয়া বইকে সঙ্গী করে তাঁরা সারাদিন কাটিয়ে দেবেন। এতে দেখবেন আপনারও খুব ভালো লাগবে। দীপাবলিতে আপনিও বাবা মাকে এই উপহারগুলি দিয়ে খুশি করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+