Ginger Benefits: জানেন কি এক কুচি আদা কমাতে পারে আপনার ওজন, কিন্তু কীভাবে? এটা দিও
নিরামিষ, আমিষ সব রান্নাতেই প্রায় আদা লাগে, আমরা কিন্তু আদা পাউডার ও আদা গুঁড়োও কিন্তু ব্যবহার করি। সবমিলিয়ে আদা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস।
আমাদের সর্দি-কাশি হলে আমরা আদা চিবিয়েও খাই। এটা কি জানেন আদা খেলে কমতে পারে আপনার ওজন! শুনে অবাক হচ্ছেন, হ্যাঁ ঠিকই শুনছেন আদা খেলেও কমবে আপনার ওজন। তবে কীভাবে খাবেন আদা, জানুন।

শরীর সুস্থ থাকবে
আদায় প্রচুর পরিমাণে জিনজেরোল, যেটি অ্যান্টি-ইনফ্লেমটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ওজন কমাতে সক্ষম। আদা খেলে শুধু ওজন কমে তা কিন্তু নয়, আপনার হজম ভালো হবে। বিপাক নিয়ন্ত্রণে থাকবে। আদার রস খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো।
ওজন কমে
আপনি যদি ওজন কমাতে চান তাহলে এক গ্লাস জলে কয় ফোটা আদার রস দিয়ে যদি সকালে খালি পেটে খান তাহলে আপনার খুব দ্রুতই ওজন কমবে। সেই সঙ্গে জলে আপনি লেবু রস বা মধু দিতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য লেবু বা মধু দিতে পারেন, তাতেও কিন্তু আপনার চেহারা খুব দ্রুত কমবে।
হজম ভালো হয়
ওজন কমানোর জন্য আদা খাওয়া খুব ভালো। সেইসঙ্গে আদার গুঁড়ো আপনি খেতে পারেন। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি আদার গুঁড়ো জলে গুলে খান, তার চেহারা খুব তাড়াতাড়ি কমবে। শুধু তাই নয়, শরীর খুব তাজা থাকবে, খাবারও খুব দ্রুত হজম হয়।
আদা চা
অনেকেই আছেন যারা আদা কিন্তু জলগুলো খেতে পারেন না, তাই তারা কিন্তু সকাল সন্ধ্যা আদা চা বানিয়ে খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। আদা চা খুব স্বাস্থ্যকর। এটি খেলে আপনি চায়ে কয়েক ফোঁটা আদার রস খান।
আদা, লেবুর জল
উষ্ণ গরম জলে আদা, লেবুর জল মিশিয়ে খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনার পেটের কোনও সমস্যা থাকে সেটিও ভালো হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এটি সহায়ক।

ডিটক্স জল হিসাবে খেতে পারেন
ডিটক্স জল হিসাবে আপনি এই আদার জল খেতে পারেন। এক গ্লাস গরম জলে আদা দিয়ে তাতে একটু মধু দিয়ে একটু জল লেবু দিয়ে আপনি বোতলে রেখে অনেকক্ষণ খেতে পারেন। এটি খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো।
আদার লজেন্স
আদা কেটে টুকরো করে লজেন্স বানিয়ে আপনি আপনার কাছে রাখতে পারেন। এতে গোলমরিচ গুঁড়ো, আমচুর গুড়ো, লবণ মিশিয়ে আদার লজেন্স বানিয়ে খেতে পারেন। এটি কিন্তু বানানোর পর অবশ্যই রোদে শুকিয়ে নেবেন। এটি খেলে আপনার গলা খুসখুসানি কমবে।
বেশি আদা খাবেন না
আদা খাওয়ার আগে সতর্ক থাকা ভালো, কারণ বেশি পরিমাণে আদা কিন্তু খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। অতিরিক্ত পরিমাণে আদা খেলে আপনার পেটে জ্বালা হতে পারে। তারপর বমি বমি ভাব আসতে পারে। বমিও হতে পারে, তাই পরিমাণ মতো আদা খাওয়ার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications