চশমা পরে নাকের দু’পাশে হয়েছে কালো দাগ, রেহাই মিলবে এই প্রতিকারগুলিতেই
যারা রোজ চশমা পরেন, তাদের অনেকেরই নাকের দু’পাশে কালচে ছোপছোপ দাগ পরতে থাকে। আর এই কালো দাগ কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। আর এর সমাধান কিন্তু সহজে কেউ করতেও পারে না। তবে কেন এমন হয়, কীভাবে এই চোখের কালো দাগ আপনি দূর করবেন, জানেন।
অনেকক্ষণ চশমা পরে থাকার কারণে নাকের দু'পাশে চশমার সঙ্গে ঘষা লাগে। যে কারণে চোখের দু’পাশ ক্ষতিগ্রস্ত হয়। কোষগুলিতে আরও কালচে দাগ হয়ে যায়। ঘরোয়া উপায়ের সাহায্যে আপনি এই দাগ দূর করতে পারেন। জানুন, কীভাবে করবেন।

- লেবুর রস
লেবুর রস দিয়ে খুব সহজেই আপনি কিন্তু আপনার নাকের দু’পাশে হওয়া কালো দাগ তুলতে পারেন। আপনাকে একটি লেবু হাফ করে কেটে নিতে হবে, তারপর আপনার যেখানে কালচে দাগের উপর আসতে আসতে ঘুষুন ১০ মিনিট। এভাবে ঘষার পর ঠাণ্ডা জল দিয়ে জায়গাটা ধুয়ে ফেলুন। তাহলেই দেখবেন এরকম আপনি অন্তত চার পাঁচ দিন করুন। তাহলে এই দাগ কিন্তু উঠে যাবে।
- অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল দিয়েও আপনি চশমা থেকে হওয়া কালো দাগ তুলতে পারেন। অ্যালোভেরা জেল কালো দাগের উপর লাগান। তারপরে তাদের সামান্য পরিমাণ নুন দিন। তারপরে কিছুক্ষণ জায়গাটা ঘুষুন। তাহলেই আপনার চোখের পাশ থেকে কালো দাগ উঠে যাবে।
- কমলালেবুর খোসা
কমলালেবুর খোসা কিন্তু নাকের কালো দাগ তুলতে সাহায্য করে। কমলালেবু শুকিয়ে ভালোভাবে পেস্ট করে নিন, তারপর দুধের সঙ্গে আপনি খোসাগুলোকে পেস্ট করে নিন আরেকবার। তাহলে আপনার দাগের উপর লাগিয়ে রাখুন অন্তত আধঘন্টা। তাহলে এই কালো দাগ দ্রুত উঠবে।
- আলুর রস
আলুর রস দিয়ে চশমার থেকে হওয়া কালো দাগ দূর করতে পারেন। আলুর রস ব্যবহার করলে আপনার নাকের পাশে থাকা দাগ খুব সহজেই উঠে যাবে। আলুর রস তুলায় ভিজিয়ে আসতে আসতে চোখের কালো দাগের ওপর লাগান, তাহলেই দ্রুত উঠবে চশমা থেকে হওয়া নাকের দু’পাশের কালো দাগ।












Click it and Unblock the Notifications