ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই বুকজ্বালাকে করুন দূর, রইল টিপস

অ্যাসিড, অম্বলের সমস্যা প্রায় সকলেরই কমবেশি থাকে। একটু বেশি পরিমাণে তেল, ঝাল, মশলাযুক্ত খাবার খেলে অনেকেরই বুকে জ্বালা, বারেবারে ঢেকুর ওঠা, মাথা যন্ত্রণা এসব লেগেই থাকে। সেই সঙ্গে হয় প্রচণ্ড পরিমাণে বুকজ্বালা, তবে এই জ্বালা কমাতে আমাদের ওষুধ খেতেই হয়। না হলে মুক্তি মেলে না।

তবে যে সকল ব্যক্তির কোনও কারণ ছাড়াই প্রায় সময়ই অম্বল, বুকজ্বালা হয় তাদের কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক বিশেষজ্ঞদের মতে, বড় কোনও রোগের ঝুঁকির আগে কিন্তু এই সমস্যা দেখা দেয়।

ভারী খাবার এড়িয়ে চলুন

ভারী খাবার এড়িয়ে চলুন

যদিও সাধারণত কোনও ব্যক্তির বুকজ্বালা হয়ে থাকে তাহলে তারা এই সহজ উপায়গুলির মাধ্যমে বুকজ্বালা কমাতে পারেন। সন্ধ্যার সময় অতিরিক্ত পরিমাণে কোন খাবার খাবেন না, এটা আপনার পেট ভার করে দিতে পারে। সেই সঙ্গে অ্যাসিড করতে পারে এমন খাবার খাবেন না।

তাছাড়াও রাতে খাবার পরেই কখনোও শুয়ে পড়বেন না। আবার অনেক সময় প্রচন্ড পরিমাণে ওজন হয়ে যাওয়ার কারণেও বুকজ্বালা হতে পারে।

মানসিক চাপ এড়িয়ে চলুন

মানসিক চাপ এড়িয়ে চলুন

বুকজ্বালা করার আরেকটি প্রধান কারণ হল, অতিরিক্ত পরিমাণে ধূমপান করা। তাছাড়াও যে সকল ব্যক্তি প্রচুর পরিমাণে স্ট্রেস নেন বা মানসিক চাপের শিকার হন তার তাদের বুকজ্বালার সমস্যা হতে পারে।

 বিশেষজ্ঞদের মতে

বিশেষজ্ঞদের মতে

অনেক বিশেষজ্ঞদের মতে, ক্যাফেইন, অ্যালকোহল, তেল-ঝালযুক্ত খাবার, চকলেট, টমেটো জাতীয় যে দেওয়া কোন খাবার, কার্বনেট পানীয় খাদ্য খেলে বুকজ্বালা হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। তবে এটি হওয়া কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুব ক্ষতিকর

বুকজ্বালা হলে কী করবেন

বুকজ্বালা হলে কী করবেন

বলা হয়, যখন বুকজ্বালা হয় তখন প্রচন্ড শরীরে অস্বস্তির সৃষ্টি হয়। এই অম্বল বা বুকজ্বালা হলে পাকস্থলীর চারিপাশে অ্যাসিড ছড়িয়ে পড়ে। আর সেই কারণেই আপনার গলায় জ্বালা করতে শুরু করে। সেই সঙ্গে বুকে কষ্ট হয়, বুকও জ্বালা করে আর পেটে যন্ত্রণা শুরু হয়।

বুকজ্বালা কোন সময়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে

বুকজ্বালা কোন সময়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে

গ্যাস বা অম্বল থেকেও অনেক সময় বুকজ্বালার সৃষ্টি হয়। আপনার বুকে, পিঠে জ্বালা করবে। সেই সঙ্গে পেটব্যথা করবে । অনেক সময় গিলতেও অসুবিধা হয়। আবার গলায় মাঝে মধ্যে নুন বা টক জাতীয় স্বাদ অনুভব হয়।

 জানুন ঘরোয়া প্রতিকার

জানুন ঘরোয়া প্রতিকার

অনেকে আছেন প্রচন্ড পরিমাণে গ্যাস, বুকজ্বালা হবার পরেও বাইরের ওষুধ খেতে চান না, তবে কীভাবে কমাবেন এই বুকজ্বালা। ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই আপনি এই বুকজ্বালা থেকে মুক্তি পান।

 কলা খান রোজ

কলা খান রোজ

যাদের প্রচুর পরিমাণে বুকজ্বালা হয়, তারা কিন্তু রোজ একটি করে পাকা কলা খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যা পাকস্থলীর অ্যাসিডকে প্রতিরোধ করতে সহায়ক, তবে পাকা কলায় কিন্তু খাবেন।

ডায়েট চুইংগাম খান

ডায়েট চুইংগাম খান

যদি আপনার কখনোও প্রচুর পরিমাণে অম্বল, বুকজ্বালা হয়, সে সময় হাতের কাছে কিছু না পান তাহলে কিন্তু আপনি চিনি ছাড়া যে চুইংগাম পাওয়া যায় সেটি খেতে পারেন। এটি আপনার জিভের সঙ্গে মুখে লালা তৈরি করবে, আর যে লালা গিলতে সাহায্য করবে। লালা আপনার গলায় গেলে অ্যাসিডের মাত্রাকে কমিয়ে দেবে। বুক জ্বালা কমাবে, অ্যাসিড থেকে মুক্তি পাবেন।

 মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন

মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন

যে খাবার অ্যাসিড তৈরি করে বা মশলা জাতীয় খাবার একদমই খাবেন না। এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, সন্ধ্যের পর ভারী খাবার না খাওয়াই ভালো। কোন সময়েই প্রচুর পরিমাণে খাবেন না খাবার। অল্প পরিমাণে বারে বারে খান। ধীরে ধীরে খান আর খাবার খাওয়ার সময় ভালোভাবে চিবিয়ে খাবেন।

অল্প চিবিয়ে কখনোই গিলবেন না, এটি আপনার হজমের অসুবিধার সৃষ্টি করে এবং আপনার অ্যাসিডকে আরোও বাড়িয়ে তোলে।

খাওয়ার তিন ঘন্টা পরে ঘুমান

খাওয়ার তিন ঘন্টা পরে ঘুমান

রাতে ঘুমানোর তিন ঘন্টা আগে খাবার খান, তাহলে আপনার খাবার খুব ভালোভাবে হজম হবে। খেয়ে দেয়ে কখনো ভরা পেটে শুতে নেই, তাহলে গ্যাস অম্বল হবার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে।

 বুকজ্বালা কমাতে কী করবেন

বুকজ্বালা কমাতে কী করবেন

যখন কোনও ব্যক্তি বুকজ্বালার শিকার হন তখন কিন্তু তার বাঁদিক করে ঘুমানো উচিত, এতে আপনার খাবার খুব তাড়াতাড়ি হজম হবে এবং অম্বল কমবে। পেটে অ্যাসিড অনেকটাই কমবে। ঘুমের সময় মাথা বা পায়ে নীচে উঁচু কিছু রেখে ঘুমানো উচিত।

 ডায়েট করুন

ডায়েট করুন

ওজন প্রচুর পরিমাণে বেড়ে যায় একদমই ভালো না। তাহলে আপনার বুক জ্বালা হতে পারে। তাই তাড়াতাড়ি ডায়েট মেনে চেহারা কমাবার চেষ্টা করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

ধূমপান করবেন না

ধূমপান করবেন না

ধূমপান ছেড়ে দিন। ধূমপান করলে লালা উৎপাদনের পরিমাণ কমে যায়, ফলে পেটে আপনার অ্যাসিড তৈরি হয়, যা আপনার বুক জ্বালার সৃষ্টি করে, এতে আপনার শরীরও খুব খারাপ হবে।

চিকিৎসকের পরামর্শ নিন

চিকিৎসকের পরামর্শ নিন

যদি আপনার ঘন ঘন বুকজ্বালা হতে থাকলে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। না হলে আপনাকে পরবর্তীকালে অনেক গুরুতর কোনও রোগের সৃষ্টি হতে পারে। ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়াও কোন ওষুধ না খাওয়াই ভালো।

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+