Garlic Tea Benefits: রসুন চা খেলে পাবেন অনেক উপকার, বাড়বে না ওজন

রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি, রান্নাঘরে রসুন সকলেরই কমবেশি থাকে। রসুনের চাটনি আমরা সকলেই কমবেশি খেয়ে থাকি। এটা খেতেও সুস্বাদু। তাছাড়াও রয়েছে বহুগুণও।

আয়ুর্বেদশাস্ত্রে রসুন ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। যদি আপনি খালি পেটে রসুন খান তাহলে হাত পায়ের ব্যথা কমবে। চলুন জেনে নেওয়া যাক রসুন চায়ের উপকারিতা।

Garlic Tea Benefits

রসুন চা খেলে কী কী রোগ সারে

রসুন চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যা শরীরে ব্যাকটেরিয়া রক্ষা করতে সাহায্য করে। সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। প্রত্যেকদিন সকালবেলা আপনি যদি রসুন চা খান তাহলে আপনার হজম শক্তি বাড়বে। বদহজম দূর হবে। ক্যানসারের ঝুঁকি অনেক কমবে। আপনার ত্বক খুব উজ্জ্বল হবে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে

আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে নিত্যদিন রসুন চা খেতে পারেন। রসুন চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিভাইরাল থাকে।

কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি

কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিত্যদিন রসুন চা খেতে পারেন আপনি। সেইসঙ্গে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমবে,

যদি আপনি গরম কালেও শরীরকে ডিটক্স রাখতে চান এবং শরীরকে কখনোই ডিহাইড্রেড করতে দিতে না চান, তাহলে কিন্তু নিত্যদিন রসুন চা খেতে পারেন। এটি খেলে আপনার শরীরে টক্সিন দূর করবে। সেই সঙ্গে কোষের কার্যকারিতা ও ক্রমশ বাড়াতে থাকবে। ত্বক ভালো থাকবে, চুলের গোড়া আরও মজবুত হবে।

সর্দি কাশি কমাতে এটি খান

রসুন চায়ে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে, যা ঠাণ্ডা লাগা, সর্দি কাশি, ফ্লুয়ের মত সমস্যা থেকে আপনাকে অনেকটাই কমবে। রসুন চা খেলে আপনার প্রদাহ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়াও বাতের ব্যথা বা হাঁপানি বাতের ব্যথা রয়েছে ,রসুন চা খেলে তা খুব সহজেই কমবে।

Garlic Tea Benefits

হজমশক্তি বাড়বে

তেল মশলা জাতীয় খাবার খেয়ে আপনি হজম করতে পারছেন না, যদি এমন হয় আপনার হজম শক্তিকে আরোও বাড়াতে চান তাহলে রসুন চা খেতে পারেন। এটি খেলে আপনার হজম শক্তি আরোও বাড়বে।

ত্বক উজ্জ্বল থাকবে

আপনি আপনার ত্বক আরোও উজ্জ্বল করতে চান, তাহলে নিত্যদিন সকালবেলা খালি পেটেই খান এক কাপ করে রসুন চা। এটি খেলে আপনার ফ্রি র্যা ডিক্যাল কমবে। সেই সঙ্গে আপনার যদি মুখে ব্রণ থাকে, সেটাও খুব সহজেই কমে যাবে।

ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি খান

যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান এবং মেটাবলিজম বাড়াতে চান, তাহলে রসুন চা খেতে পারেন। এটি খেলে আপনার খিদে বেশি পাবেন না।

কীভাবে বানাবেন

কীভাবে বানাবেন রসুন চা, তিন-চারটি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে দেবেন। তারপর দু’কাপ জল নেবেন, স্বাদের জন্য আপনি মধু, লেবু, আদা দিতে পারেন। কীভাবে বানাবেন? একটি পাত্রে জল ভালো করে ফুটন্ত জলের রসুন কেটে কেটে সেটাতে দিয়ে দিন, লবঙ্গ দিয়ে আপনি ভালো করে ১০ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিন। তারপর লেবু, আদা, আর মধু দিয়ে ছেঁকে নিন। তারপর আপনি রসুন চা খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+