গণেশ চতুর্থীতে মোদক, লাড্ডুর পাশাপাশি গণপতির থালায় থাক এই স্পেশাল মিষ্টি, রইল রেসিপি
গণেশ চতুর্থী উৎসব বছরে একবারই আসে। আর এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন গণেশ ভক্তরা। চলতি বছর ৭ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। দশ দিনব্যাপী দেশজুড়ে পালিত হয় এই বিশেষ উৎসব। যা ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৭ তারিখ পর্যন্ত।
গণেশ ঠাকুরকে এবার আপনি মোদক, লাড্ডু দেওয়ার পাশাপাশি এই মিষ্টি অর্পণ করতে পারেন। যা খেতে ভীষণ পছন্দ করেন গণপতি। আপনি কি জানেন, গণেশ ঠাকুর ভীষণ ভালোবাসেন অমৃতি খেতে। এটি সহজেই বাড়িতে বানাতে পারেন আপনি। কীভাবে বাড়িতেই বানাবেন অমৃতি, জানুন।

- বানাতে কী লাগবে
অমৃতি একদম পারফেক্ট দোকানের মতন বানাতে আপনার লাগবে চিনি, জল, এলাচ, দুধ, লেবুর রস, ফুড কালার, ইনো, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন আর ঘি।
- কীভাবে বানাবেন
প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে চিনি দিন। চিনির দিয়ে তাতে কটি ছোট এলাচ দিয়ে দিন। দিয়ে ভালোভাবে চিনি নাড়তে থাকুন। তার ভেতরে কয়েক চামচ দুধ মিশিয়ে দিন। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে তৈরি হয়ে যাবে চিনির সিরাপ। তারপর নামিয়ে রাখুন। যাতে চিনির সিরাপ ঠান্ডা হয় জমে না যায় তার জন্য কয় ফোটা লেবুর রস দিয়ে দিন।
সেই সঙ্গে আপনি হলুদ ফুড কালারও মিশিয়ে নিন। তারপরে অন্য পাত্রে ময়দা নিয়ে তাতে কিছুটা নুন ও এক চামচ ঘি নিয়ে ভালোভাবে মেশান। তারপর অল্প অল্প করে ব্যাটার বানিয়ে নিন। জল যতটা প্রয়োজন ততটাই নেবেন।
এই ব্যাটারটি কিন্তু অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে ফেটাতে হবে। দেখবেন ব্যাটারটি ভেতরে যেন কোনও দলাদলা না থাকে। তারপর এতে একটু ফুড কালার মিশিয়ে নিন। এতে লাল রঙের ফুড কলার মেশাবেন। আর সেই সঙ্গে সামান্য অরেঞ্জ ফুড কালারও মিশিয়ে নিতে পারেন।
তারপর এক চামচ ইনো দিন। সেই সঙ্গে বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। এতে অমৃতি কিন্তু খেতে বেশি ভালো হয়।
তারপরে একটি বোতলে ব্যাটারটা ভরে নিন। একটি পাত্রে তেল বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে অমৃতের আকারে ছাড়তে থাকুন। চেষ্টা করবেন একটি ফুলের আকার দিতে। কড়া করে ভেজে নিয়ে আপনি রসে ডুবিয়ে দিন। ব্যাস তাহলেই তৈরি আপনার অমৃতি। যা খেতে গণেশ ঠাকুর ভীষণ পছন্দ করেন। এই গণেশ চতুর্থী উৎসবে আপনিও কিন্তু গণেশ ঠাকুরকে এটি নিবেদন করতে পারেন।












Click it and Unblock the Notifications