Fruits to Avoid in Monsoon: বর্ষাকালে ভুলেও এই ফলগুলি খাবেন না, হতে পারে পেটের সমস্যা
বর্ষাকালে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই কমে যায়, শুধু তাই নয়, শরীর দুর্বল হতে থাকে, হজম শক্তি ভালো হয় না। তাই এসময় সব রকম জিনিস কিন্তু খাওয়া যায় না।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় না, আপনাদের শরীরে পি এইচের অভাব হতে থাকে, যার কারণে আমাদের পেট ফাঁপা, গ্যাস, অম্বল লেগেই থাকে।

কেন এই ফল খাওয়া উচিত নয়
এই সময়ে কিন্তু শরীরের ভীষণ যত্ন নিতে হয়, সব খাবার খেতে পারেন না অনেকে, এটি খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বর্ষায় সব রকম ফল খাওয়ার আগে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ অনেক ফলে কিন্তু ব্যাকটেরিয়া জন্মায়, আর যেগুলো কিন্তু আপনাকে অসুস্থ করে তুলতে পারে, তাই বর্ষায় কখনোই এই ফলগুলি খাওয়া উচিত নয়।
স্ট্রবেরি
বৃষ্টি বা বর্ষার দিনে কখনোই স্ট্রবেরি খাবেন না। যদিও এটিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন সি থাকে, যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে, তবুও বর্ষাকালে এই ফল খাবেন না। ফাইবার সমৃদ্ধ ফল এটি, এই মৌসুমে এই ফল খেলে গ্যাস, ডায়রিয়া, পেটে ব্যথার ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। আবার যদি প্রচুর পরিমাণে স্ট্রবেরি খান তাহলে পেটে ব্যথা অতিরিক্ত পরিমাণে হতে পারে। কারণ স্ট্রবেরিতে খোসা পাতলা, এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে দ্রুত, তাই এটি আপনার পেটে গিয়ে হজম শক্তি ক্রমশ কমিয়ে দেবে এবং ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর।

আঙ্গুর
আঙ্গুর খাওয়া শরীরে বেশ ভালো, তবে বর্ষাকালে আঙ্গুর খাবেন না, এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা, সহজে এটি হজম করতে পারবেন না, পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর। অতিরিক্ত আঙ্গুর কিন্তু খাবেন না, অনেকের আবার বদহজমও হতে পারে।
কোন কোন ফল খাবেন
আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপেল, জাম, লিচু , চেরি, পেঁপে, নাশপাতি, ডালিম ইত্যাদি ফল বর্ষাকালে খেতে পারেন। এগুলি মৌসুমী ফল, তাই এগুলি আপনি বর্ষাকালে খেতে পারেন।












Click it and Unblock the Notifications