শুধুই কি সম্পর্কের চাপ নাকি অন্য কারণ! কেন বিয়ের পর প্রিয় বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়?
প্রত্যেকটি ব্যক্তির জীবনে ভালো বন্ধু থাকা খুব দরকার। যারা সুখ, দুঃখে পাশে থাকবেন। তবে এমন ভাগ্য যে সবার হয় তা কিন্তু নয়। তবে অনেকেরই বিয়ের পর প্রিয় বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।
কিন্তু কেনই বা বিয়ের পর বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ হয়, যা হয়তো অনেকেরই অজানা। জানুন বিয়ের পর কেন প্রিয় বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়। সবারইও কি তাই হয়?

- নতুন দায়িত্ব ও অগ্রাধিকার পাওয়া
বিয়ের পর একজন ব্যক্তির দায়িত্ব কিন্তু ক্রমশ বাড়তে থাকে। কারণ বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে, তার পরিবারকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করেন। সেই সেই সময় তার বন্ধুকে আগের মতন আর সময় দিতে পারেন না। তারপর সন্তান বড় করা, তার দেখাশুনা করবার জন্য সে তার বন্ধুর সঙ্গে সপ্তাহে একদিনও কথা বলা তার পক্ষে দুষ্কর হয়ে যায়। যে কারণে প্রিয় বন্ধুর সঙ্গে কিন্তু তার বিচ্ছেদ হয়ে যায়।
- জীবনের নতুন পর্যায়
প্রত্যেকেই বিয়ের পর জীবনের নতুন পর্যায় শুরু করেন। তা পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে। তারা নতুন জীবনের পরিকল্পনা করতে শুরু করেন। সেই সময় তারা তার শ্বশুরবাড়িতে যাতায়াত শুরু করেন। শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গেই তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যে কারণে অনেক সময় পরিবারের লোকেদের সঙ্গেও কিন্তু সময় কাটানোর দুষ্কর হয়ে পড়ে। সেই সঙ্গে সঙ্গে নিজের প্রিয় বন্ধুর সঙ্গেও কিন্তু আসতে আসতে দূরত্ব তৈরি হয়।
- নতুন সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া
সকলেই বিয়ের পর নতুন সম্পর্ককে অগ্রাধিকার দেন। যাতে নতুন সম্পর্ক ভেঙে না যায় সেদিকেই সকলের লক্ষ্য রাখেন। হয়তো সেই সময় তারা ভুলে যান তাদেরও যে সারা জীবন পাশে দাঁড়ানো একটি বন্ধু ছিল। আবার ইচ্ছা থাকলেও অনেকে কিন্তু কাজের চাপেও বন্ধুর সঙ্গে তেমন ভাবে যোগাযোগ রাখতে পারেন না। যে কারণে কাছের বন্ধু অনেক সময় দূরে চলে যায়।
- কাজের চাপ
সমাজে বিবাহিত ব্যক্তিরাদের দায়িত্ব সব থেকে বেশি। তারা শ্বশুরবাড়ির ক্ষেত্রে হোক কিংবা আত্মীয়দের ক্ষেত্রে হোক তাদের প্রচুর চাপ থাকে। সেই চাপ মেটাতে মেটাতেই নিজের কাছের বন্ধু অনেক সময় দূরে চলে যায়।
- বন্ধুত্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া
বিয়ের পর বন্ধুত্বের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। অনেক সময় বিবাহিত ব্যক্তি ও অবিবাহিত বন্ধুদের মধ্যে অনেক সময় নানান কারণে পার্থক্য তৈরি হয়। উভয়ের চাহিদা, অগ্রাধিকার এবং জীবনের অভিজ্ঞতা আলাদা হয়ে যায়। তবে সবার ক্ষেত্রে যে তা হয় তা কিন্তু একদমই নয়।












Click it and Unblock the Notifications