Foods to Lower Cholesterol : কোলেস্টেরলের মাত্রা কমাতে ও হার্ট ভালো রাখতে খান এই খাবারগুলি
বর্তমান সময়ে কম বেশি সকলেরই প্রায় হার্টের সমস্যা থাকে, উচ্চ কোলেস্টেরলের থাকার কারণেই কিন্তু হার্টের সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা বলছেন, যদি আপনার উচ্চ কোলেস্টেরলের মাত্রা থাকে, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভবনা সবথেকে বেশি থাকবে, তাই হৃদরোগের ঝুঁকি কমাতে আপনাকে আজ থেকেই সচেতন হতে হবে।
খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। উচ্চ কোলেস্টেরল কমাতে, হার্ট ভালো রাখতে খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন, দেখুন।

আলু
আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।তাছাড়াও রয়েছে পটাশিয়াম। এটি রক্তচাপের ঝুঁকি কমাতেও কিন্তু আলু সক্ষম। তাই আপনি আলু খেতে পারেন।
টমেটো
আলুর মতো টমেটোতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাছাড়া টমেটোতে থাকে লাইকোপিন, যা হার্ট ভালো রাখতে এবং এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে আপনি টমেটো খেতে পারেন।
বাদাম
বাদামে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, ভিটামিন ই থাকে এবং এটি যদিও এটি ফ্যাট জাতীয় খাবার। তবুও এটি খেলে আপনার হার্ট ভালো থাকবে এবং উচ্চ কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমবে। তবে বেশি পরিমাণে বাদাম খাওয়া কিন্তু ভালো না।

কমলালেবু
কমলালেবু বা কমলালেবুর রস দুটি খাওয়াই ভালো, এতে স্বাস্থ্যের জন্য এমনিই ভালো, কমলালেবুর রস খেলে আপনার রক্ত নালী পরিষ্কার থাকবে, সেই সঙ্গে উচ্চ রক্তচাপের মাত্রা অনেকটাই কমবে।
বার্লি
বার্লির নাম সকলেই কম বেশি শুনেছেন। বার্লি শস্য জাতীয় একটি খাদ্য। স্বাস্থ্যের জন্য খুব ভালো এটি। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। তাছাড়া যাদের রক্তের শর্করার মাত্রা বেশি তারা কিন্তু নিত্যদিন বার্লি খেতে পারেন। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রা ঠিক থাকবে, হার্টও থাকবে সুস্থ।
জলপাইয়ের তেল
জলপাইয়ের তেল কিন্তু আপনি খেতে পারেন। এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, এটি আপনার হার্টকে ভালো রাখবে, আর মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, যাতে কোলেস্টেরলের মাত্রা কমাতে খুব দ্রুত সক্ষম।
মাছ
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে রক্তচাপের পরিমাণ কমে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমে, তাছাড়া চর্বিযুক্ত মাছ মাঝে মধ্যে খাওয়া কিন্তু ভালো।
কালো মটরশুঁটি
কালো মটরশুঁটি খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো। এটি যে শুধু উচ্চ রক্তচাপ কমাতে বা হার্টের জন্য ভালো তা কিন্তু নয়, এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট, ফাইবার থাকে, এগুলো আপনার রক্ত ভালো রাখতেও সাহায্য করবে। সেই সঙ্গে আপনার ত্বককেও খুব উজ্জ্বল রাখবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications