Foods That Help Headaches: মাথাব্যথায় কাবু, দ্রুত মুক্তি পেতে খান এই খাবারগুলি
মানসিক চাপ থেকে অনিদ্রা- নানান কারণে মাথা ব্যথা কিন্তু সকলের লেগেই থাকে। আবার যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের যে পরিমাণ মাথা ব্যথা হয় তা কমতেও কিন্তু অনেক সময় লাগে। মাথা ব্যথা হলে কোনও কাজেই কিন্তু সেভাবে মন বসে না।
অফিস থেকে বাড়ি ফিরছেন, কিন্তু হচ্ছে খুব মাথা ব্যথা, তবে কিছুতেই তা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি কিন্তু ওষুধ ছাড়াও ঘরোয়া উপায় দ্রুতই আপনার মাথা যন্ত্রণা সারাতে পারেন, তবে কীভাবে সারাবেন, ভাবছেন তো! রইল আপনার জন্যই এই টিপসগুলি।

কার্বোহাইড্রেট জাতীয় খাবার
চিকিৎসকেরা বলছেন, যে সকল ব্যক্তি নিত্যদিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান, তাঁর মাথাব্যথা হতে পারে। কারণ এই খাবার ফলে শরীরে গ্লাইকোজেনের ক্ষয় হতে থাকে। আর যেটি আপনাদের মাথার প্রধান উৎস, এ না খেলে তখন শরীর আপনার ডিহাইড্রেট হয়ে যায় এবং মাথা ব্যাথা হতে শুরু করে। তাই মাথা ব্যথা কমতে থাকবে। আপনাকে নিত্যদিনই কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে।
আদা
আদাতে অনেক পুষ্টিগুণ রয়েছে, তা কিন্তু আমরা সকলেই জানি, তবে আপনি কি জানেন মাথা ব্যথা কমাতে আদার জুড়ি মেলা ভার, মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে, তাদের বমি বমি ভাব লেগেই থাকে। যখন তাদের মাথাব্যথা হবে, তখন তারা দেরি না করে আদা দিয়ে চা খেতে পারেন, আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
তরমুজ
চিকিৎসকেরা বলছেন, মাথাব্যথার একটি প্রধান কারণ হচ্ছে শরীরের জলের ঘাটতি হওয়া অর্থাৎ জল যদি কেউ সঠিকভাবে না খায়, তাহলে তার মাথাব্যথা হবেই। আপনি যদি শুধু জল খেতে না পারেন আপনি কিন্তু তরমুজ খেতে পারেন, কারণ তরমুজে ৯২ শতাংশ জল থাকে। যেটি আপনার শরীরকে কখনোই ডিহাইড্রেট করতে দেবে না। তাছাড়া, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতন যৌগ থাকে, যা আপনার শরীরে পুষ্টিও যোগাতে সাহায্য করবে।

সবুজ শাক সবজি
সবুজ শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, যদি আপনার শরীরে পুষ্টিগুণ কম থাকে এবং পুষ্টিগুণের ঘাটতি থাকে তাহলে আপনি সবুজ শাকসবজি খান, যদি আপনি পালং শাক প্রেমী হন তাহলে তো কোনো কথাই নেই, কারণ পালংশাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এটি আপনার শরীরে পুষ্টির ঘাটতি যেমন পূরণ করবে, সেই সঙ্গে আপনার মাথা ব্যথা কমবে। চিকিৎসাকেরা বলছেন, এক কাপ পালং শাকের ২৪ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। গবেষণায় দেখা গেছে, মাইগ্রেনে আক্রান্ত রোগী পালংশাক খাওয়া খুব দরকার কারণ, এতে ৪১.২% ম্যাগনেসিয়াম থাকে, যা তাদের মস্তিষ্কের জন্য খুব ভালো।
দই
যে ব্যক্তির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়। ক্যালসিয়ামের ঘাটতি হলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, কর্মক্ষমতা তার কমতে থাকে। তাই আপনি প্রচুর পরিমাণে দই খেতে পারেন। এতে ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স থাকে। যা আপনার মাথাব্যথা দ্রুত কমাবে। শুধু মাথাব্যথা কমাবে তা নয়, অন্ত্র ভালো রাখতেও আপনি দই খেতে পারেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications