Foods For Sinus: সাইনাসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আজ থেকেই খাওয়া শুরু করুন এগুলি
বর্তমান সময়ে বেশির ভাগ মানুষই সাইনাসের সমস্যায় ভোগেন। ইনফেকশন অ্যালার্জি, সাইনাসের সমস্যা প্রায় সকলেরই দেখা দেয়। সাইনাসের কারণে প্রচন্ড পরিমাণে মাথাব্যথা হয়, নাক দিয়ে জল পরে, নাক বন্ধ হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। যারা সাইনাসের সমস্যায় ভোগেন তাদের কিন্তু বিরক্তিকর অ অস্বস্তিকর লাগে।
কোনও কাজে মন বসে না, কর্মক্ষমতা থাকে না, চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা কম, তাদের মধ্যে বেশিরভাগ জনই সাইনাসের আক্রান্ত হন। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ও সাইনাসের সমস্যা দূর করতে আপনি নিত্যদিন খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। দেখবেন কী কী খাবেন।

রসুন
যদি আপনি সাইনাসের সমস্যায় ভোগেন তাহলে রোজ খাদ্য তালিকায় রাখুন রসুন, রসুনের একটি বিশেষ গুণ রয়েছে। সর্দি কাশি কমাতে রসুনের জুড়ি মেলা ভার। রসুন হালকা গরম করে সেই তেল বুকে পিঠে মালিশ করাও কিন্তু ভালো , আবার খাবারের স্বাদ বাড়াতে আমরা রসুন ব্যবহার করে থাকি রান্নায়। আপনি রসুলের স্যুপ খেতে পারেন। ভাঁজা রসুনও রান্নায় দিয়ে খেতে পারেন।
মশলাযুক্ত খাবার
মশলাযুক্ত খাবার খাওয়াও কি শরীরের জন্য খুব দরকার, কারণ মশলাতে থাকে ক্যাপাসাইন নামের একটি যৌগ, যা আমাদের পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে। শুধু তাই নয় খাদ্যনালী ভালো রক্ত সক্ষম এটি। সেইসঙ্গে বুক ও পেটের জ্বালা কমাতে পারে। খুব সহজেই সর্দিও কমে যায় মশলাজাতীয় খাবার খেলে।
আদা
আদা আমরা সকলেই প্রায় খেয়ে থাকি, কারণ আদার শ্লেষ্মা কমাতে সাহায্য করে, গলার ব্যথা কমাতে আদার জুড়ি মেলা ভার। সাইনাসের কারণে জাদের প্রচুর মাথা ব্যথা হয় তারা আদা খেতে পারেন। আদা আপনি স্যুপ খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার আদার লজেন্স করেও খেতে পারেন।

সাইট্রাস ফল
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবার জন্য আপনি নিত্যদিন সাইট্রাস জাতীয় ফল খান। যেমন লেবু, কমলালেবুর মতন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াবে। যাদের সাইনাস রয়েছে তারা কিন্তু লেবু খেতে পারেন।
মধু
মধু আমরা বেশিরভাগ জন শীতকালেই খেয়ে থাকি। তবে মধু কিন্তু বারোমাসই খেতে পারেন, যাদের সর্দি কাশির সম্ভাবনা রয়েছে তাঁরা মধু খান, কারণ মধুতে অ্যান্টিবায়োটিক যৌগ থাকার কারণ এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। সর্দি কাশি থেকে সাইনাস কমাতে আপনিও মধু খেতে পারেন।












Click it and Unblock the Notifications