Foods for Period Pain: কোন কোন খাবার খেলে পিরিয়ডসের সময় পেটে ব্যথা বেশি হয়, জানেন
পিরিয়ডসের সময় অনেক নারীদেরই কিন্তু খুব পেটে ব্যথা হয়। শরীরে ক্রমাগত ক্র্যাম্প থেকে যায়। শরীর যেন দুর্বল হয়ে আসে। শরীর ঝিমঝিম করে। এসময় তেমনভাবে অনেকেই শরীরে জোর পান না। সেইসঙ্গে পেট, পিঠেও ব্যথা অনুভব হয়, নানান সমস্যা তাদের লেগে থাকে। তবে আবার অনেকে প্রচুর পরিমাণে পিরিয়ড হওয়ার কারণে শরীর দুর্বল হতে থাকে।
বিশেষজ্ঞদের মতে, যদি পিরিয়ডসের সময়ে আপনি পেটে ব্যাথা এড়িয়ে চলতে চান তাহলে এই খাবারগুলি কখনোই খাবেন না। যে মহিলারা এই খাবারগুলির পিরিয়ডস চলাকালীন খান তাদের শরীর কিন্তু খুব খারাপ হয়। সেই সঙ্গে পেট ব্যথাও ক্রমশ বাড়তে থাকে। জানুন কোন কোন খাবার সেই তালিকায় রাখবেন না।

প্রক্রিয়াজাত খাবার
ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার এই সময়ে খাবেন না। চিনিযুক্ত খাবার পিরিয়ডস এর সময় কখনোই খাবেন না। এই খাবারগুলি খেলে পেট ব্যথা হয়। শুধু তাই নয় পেট ফুলে যায়। খাবার ঠিকঠাক হজম হয় না। শরীর ক্রমাগত দুর্বল হয়ে যায়। এই খাবারগুলি পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করুন।
তৈলাক্ত, তেল ঝাল মশলা জাতীয় খাবার
এই সময়ে এই জাতীয় খাবারগুলি খাওয়া এড়িয়ে চলুন। যেগুলিতে প্রচুর পরিমাণে তেল মশলা থাকে সেই খাবারও খাবেন না। এসময় হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। তেল মশলাযুক্ত খাবার খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো না। এগুলি খেলে আপনার পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে পিরিয়ডসও হবে এবং শরীর দুর্বল হতে থাকবে। তাই পিরিয়ড চলাকালীন কখনোই তৈলাক্ত বা তেল ঝাল মশলা জাতীয় খাবার খাবেন না।
চা, কফি
পিরিয়ডস চলাকালীন পেটব্যথা থেকে মুক্তি পেতে চান তাহলে চা, কফি জাতীয় পানীয় এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ এগুলিতে ক্যাফেইন থাকে। এগুলি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে। সেইসঙ্গে শরীর গরম হতে থাকে এবং পিরিয়ডস আরোও বাড়ার সম্ভাবনা থাকে এবং পেটে ব্যথা অনুভব হয় অনেকেরই।

উচ্চ সোডিয়াম যুক্ত খাবার
পিরিয়ডস চলাকালীন উচ্চ সোডিয়ামযুক্ত খাবার না খাওয়াই ভালো। এতে আপনার মাসিকের সমস্যা আরোও বাড়তে পারে। নোনতা খাবার, প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার অবশ্যই এসময় এড়িয়ে চলবেন।
অ্যালকোহল
মদ এই সময় কখনই খাবেন না। এতে শরীর ক্রমশ ডিহাইড্রেট হতে থাকবে এবং শরীর ফুলতে থাকবে। তখন আপনার পিরিয়ডসের ব্যথা অনুভব হবে। শুধু তাই নয়, এসময় আপনার বমি বমি ভাব হবার সম্ভাবনা থাকবে। তাই পিরিয়ড চলাকালীন কখনোই মদ খাবেন না।
মিষ্টি জাতীয় খাবার
মিষ্টি জাতীয় খাবার খাবেন না। যেমন সোডা, ক্যান্ডির মতন খাবার এসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। এগুলি হরমোনের ভারসাম্যহীনতাকে আরও বাড়িয়ে তোলেন। যা আপনার পিরিয়ডসের ব্যথা ক্রমশ বাড়িয়ে তুলবে। শুধু তাই নয়, আপনার শরীরে অস্বস্তি হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications