গরমে খাবার দ্রুত পচে যায়, ফ্রিজে না রেখেও কীভাবে দীর্ঘক্ষণ ভালো রাখবেন
গরমকালে সকলকেই প্রায় একটা সমস্যাতে ভুগতে হয়। তা হচ্ছে খাবার দ্রুত নষ্ট হয়ে যাওয়া। সব সময় খাবার ফ্রিজে রাখা সম্ভব হয় না সকলের। তাছাড়াও কলেজে কিংবা অফিসে টিফিন নিয়ে যান অনেকই।
আর এই সময়ে কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে গেলেও অফিসে যখন তারা লাঞ্চ করতে বসেন, তখন অনেক সময় তারা দেখেন খাবার থেকে গন্ধ বেরোচ্ছে কিংবা খাবার নষ্ট হয়ে গেছে। আর এই সমস্যাতে ভোগেন প্রায় সকলেই। বর্তমানে সকলের কিন্তু মাথায় একটাই প্রশ্ন আসে এই গরমকালে খারাপ কী করে অনেক্ষণ ভালো রাখা যায়? জানুন এই ভ্যাপসা গরমেও আপনি কীভাবে খারাপ ভালো রাখবেন।

বাসি খাবার মেশাবেন না
ভুল করেও রান্না করার সময় যদি কোনও খাবার আগের দিন রাতে অবশিষ্ট থাকে তা পরের দিন তাজা খাবারের সঙ্গে মেশাবেন না। এতে খাবার কিন্তু দ্রুত পচে যায় অর্থাৎ বাসি খাবার কখনোই তাজা খাবারের সঙ্গে মেশাবেন না। তাজা খাবার যদি সকালে সেটা রান্না করেন তা কিন্তু সহজে পচে যাবে না। তবে বাসি খাবার কিন্তু খুব দ্রুতই পচে যায়।
প্রথমেই পুরো ঢেকে রাখেবন না
রান্না করার পরেই কোনও টিফিন বক্স কিংবা বাটিতে খাবারটা পুরো ঢেকে রাখবেন না। এতে কিন্তু খাবার দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হলেও গরমটা কমিয়ে মানে ঠান্ডা করে নেওয়ার পর সেই খাবার টিফিন বক্সে ভরুন।
ঢেকে রাখুন
গরমকালে পরিবেশে অনেক ধরনের ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। আর যা কিন্তু অনেক সময় খাবারের মধ্যে চলে গিয়েও খাবার নষ্ট করে দেয়। তাই খাবার ভালোভাবে ঢেকে রাখার চেষ্টা করুন।
গরম খাবার নেবেন না
কলেজে বা অফিসে যাওয়ার সময় কখনই গরম গরম খাবার টিফিন বক্সে প্যাক করে নেবেন না। এতে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। আগে খাবার ঠান্ডা করে নিয়ে তারপর টিফিন বক্সে ভরুন। আপনি কিন্তু কিছুক্ষণ ফ্রিজেও খাবার রেখে দিতে পারেন। তারপরেও কিন্তু সেই খাবার আপনি প্যাক করতে পারেন। এতে খাবার সহজে নষ্ট হবে না।












Click it and Unblock the Notifications