গরমে ঝুঁকি বাড়ে ফুডপয়েজনিংয়ের, কীভাবে এড়াবেন, শরীর সুস্থ রাখতে মানুন এগুলি
গরমকালে শরীর সুস্থ রাখতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। না হলেই কিন্তু বড় বিপদ। সূর্যালোকের কারণে হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। সেইজন্য খাবার দাবারেওদিকেও খুব নজর রাখতে হয়। এই মরসুমে খাবারে বিষক্রিয়ার হওয়ার ঝুঁকি বাড়ে। দীর্ঘক্ষণ ধরে খাবার রেখে দিলে, বাসি খাবার খেলে ফুডপয়েজনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
খাদ্যে বিষক্রিয়া হওয়ার প্রধান সমস্যা হচ্ছে, যদি আপনি কোনও খাবার নষ্ট হয়ে যাচ্ছে, সেটি না বুঝে খান, বাসি খাবার খেলে, আবার পরিষ্কার জায়গায় রান্না না করলে, রান্নার বাসন পরিষ্কার না থাকলে এমন সমস্যার শিকার হতে হয় সকলে।

- শরীরে কী কী সমস্যা হয়
যদি খাবারে বিষক্রিয়া সৃষ্টি হয় তাহলে কিন্তু পেট ব্যথা, পেট খারাপ, বমি, ডায়রিয়া, খিচুনি, মল থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই নয়, প্রচুর পরিমাণে জ্বর আসতে পারে। মাথা ব্যাথা হতে পারে। গিলতে অসুবিধা হবে। শরীর দুর্বল লাগবে, শরীরের নানান সমস্যা দেখা দেবে। তাই কিন্তু এই গরমকালে সাবধানে খাবার খাওয়ার চেষ্টা করবেন।
- কী কী ভাবে শরীর সুস্থ রাখবেন
যদি এই সমস্যায় আপনি ভোগেন তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এসময় ঠান্ডা হালকা খাবার খাবেন। প্রচুর পরিমাণে জল খাবেন। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার চেষ্টা করবেন । শরীর যাতে ঠান্ডা থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবেন।
- ফুড পয়জনিং এড়াতে কী কী করবেন, জানুন
১) সর্বদাই খাওয়ার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবেন। তারপরেই খেতে বসবেন। নাহলে পেটে ব্যথা হতে পারে।
২) রোজ রান্না করার সময় শাক, সবজি ভালো ভাবে ধুয়ে করবেন।
৩) যে পাত্রে রান্না করবেন বা রান্নাঘর সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন।
৪) কাঁচা খাবার বা আধ সেদ্ধ রান্না খাবার কখনোই খাবেন না।
৫) বাসি খাবার বা দীর্ঘক্ষণ খাবার রেখে দেওয়ার পর সেই খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। নাহলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।
৬) বেশিক্ষণ ফ্রিজে খাবার রেখে খাবেন না। ফ্রিজে খাবার রাখলে অবশ্যই ঢেকে খাওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু খাবারে বিষক্রিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে।












Click it and Unblock the Notifications