শীতে রাতে শুলেই নাক বন্ধ হয়ে যায়, কীভাবে এই সমস্যা কমাবেন আপনি? জানুন
ঠান্ডা লেগে কিংবা সর্দি হলে নাক বন্ধ হয়ে যায় সকলের। তবে এটা কিন্তু সাধারণ একটা সমস্যা। তাছাড়া এই সমস্যা খুব স্বাভাবিকও। তবে এমন অনেকেই রয়েছেন যাদের কিন্তু শীতকালে রাতে শুলেই নাক বন্ধ হয়ে যায়। আর এটি যদি আপনার হয়, তাহলে দেরি করবেন না। দ্রুত চিকিৎকের সঙ্গে পরামর্শ নেবেন।
সেই সঙ্গে এই ব্যবস্থাগুলি গ্রহণ করুন। কারণ এই সমস্যা একদমই হালকাভাবে নেবেন না। এতে থেকে আপনাকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হতে পারে। এমন সমস্যা হলে বুঝবেন, আপনার শরীরে সমস্যা রয়েছে, মস্তিষ্কের কোষগুলোতেও কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে। তাই এই সমস্যা কীভাবে দূর করবেন আপনি, জানুন।

- গরম জলে স্নান করবেন
নিত্যদিন শীতকালে গরম জলে স্নান করবেন। এতে কিন্তু নাক পরিষ্কার থাকে। শরীর গরম থাকে। নাকের উপর যে কোষগুলি রয়েছে, সেগুলি খুব ভালো কাজ করে। তাই শীতকালে গরম জলে স্নান করা খুব উপকারী।
- ভাপ নেওয়া জরুরি
শীতকালের ভাপ নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার নাক পরিষ্কার থাকবে এবং শ্বাস-প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। যে ভাপ নেওয়ার সময় জলে নুন মিশিয়ে নেবেন। এতে আপনার সর্দি, কাশিরও সমস্যা থাকবে না। সেই সঙ্গে শরীরও কিন্তু ফ্রেশ লাগবে।
- গার্গল করুন
শীতকালে উষ্ণ গরম জলে নুন মিশিয়ে অবশ্যই গার্গল করবেন। তাহলে কিন্তু আপনার নাক বন্ধ হবে না। এতে আপনার গলাতেও কোন সমস্যা থাকলে তাও কমে যাবে। অন্তত ১০ মিনিট গার্গল করুন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু এটি করবেন।
- তুলসী পাতার রস খান
নিত্যদিন আপনি তুলসী পাতার রস খেলে আপনার নাক বন্ধ হবে না। এতে আপনার শরীর ডিহাইড্রেট হবে না। সেই সঙ্গে শীতকালে আপনার শরীরও সুস্থ থাকবে । সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করুন।
- আদার রস খান
যদি আপনার আদার রস নিত্যদিন খেতে পারেন, তাহলে আপনার নাক একদমই বন্ধ হবে না। এতে আপনার শরীর গরম থাকবে, বুকে যদি কফ জমে তা থেকেও কিন্তু মুক্তি পাবেন। সেই সঙ্গে আপনার সর্দি কাশির সমস্যাও কিন্তু অনেকটাই কমবে। তবে এগুলি মেনেও যদি আপনার শরীর সুস্থ না হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নাহলে বড় রোগের শিকার হতে পারেন আপনিও!












Click it and Unblock the Notifications