আপনি কি উচ্চ রক্তচাপ কিংবা হার্টের রোগী? ছট পুজোর উপোস করার আগে মাথায় রাখুন এগুলি
হিন্দুধর্মে ছট পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শুরু হয়ে গেছে ছট পুজো। তবে এই সময়ে উপোস করেন অনেকেই। তবে যারা হাই ব্লাড প্রেসারের রোগী কিংবা হার্টের রোগী তাদের কিন্তু এই উপোস করার সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত।
না হলে শরীরের কিন্তু ক্ষতি হতে পারে। এই রোগীদের উপোস করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। উপোস করার আগে কোন কোন জিনিস মাথায় রাখবেন আপনি, জানুন।

- কী কী মানা জরুরি
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে ছট পুজোর কথার আগে সতর্কতা মেনে চলুন। বহুদিন ধরে যে ওষুধ খাচ্ছেন আপনি সেই ওষুধ উপোসের সময় খাবেন কিনা তা একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। অনেক সময় উপোস করার ফলে খালি পেটে ওষুধ খেলে কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা ক্রমশ বাড়তে পারে। কী কী মানা জ্রুরি, জানুন
- চিকিৎসকের পরামর্শ নেবেন
প্রথমত উপোস করার আগে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। তার কথা অনুযায়ী ওষুধ খাবেন। তিনি কখন কী খেতে বলছেন সেটি অবশ্যই মাথায় রাখবেন।
- সময় কমিয়ে দিন
যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু উপোসের সময় একটু কমিয়ে দিন। এতে কিন্তু আপনাদের শরীরই ভালো থাকবে।
- জলের অভাব যেন না থাকে
উপোস করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, শরীরে যেন জলের অভাব না হয়, শরীর ডিহাইড্রেট হয়ে গেলে মাথা ঘুরতে পারে, বমি হতে পারে। এমনকি আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন। তাই যতটা পারবেন তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন।
- নুন ও চিনি জাতীয় খাবার না খাওয়াই ভালো
এই উপোসের সময় যতটা সম্ভব নুন, চিনি জাতীয় খাবার খাওয়া একদমই কমিয়ে দিন। এতে কিন্তু শরীর খারাপ হতে পারে। রক্তচাপের মাত্রাও ক্রমশ বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।
- ওষুধ খাবেন
উপোস করলেও সময় মতন ওষুধ খাবেন অর্থাৎ আপনার হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যার কারণে আপনি যে চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খাচ্ছেন তা কিন্তু খেতে থাকবেন। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।
- মানসিক চাপ নেবেন না
রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রাখুন। মানসিক চাপ নেবেন না, অযথা চিন্তা করবেন না।
- শারীরিক সমস্যা
যদি উপোস করার সময় আপনার শারীরিক সমস্যা হয় বা মাথা ব্যথা করে কিংবা বমি পায় বা কখনও হাত-পা কাঁপে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications