Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কনট্যাক্ট লেন্স পরার সময় এগুলি না মানলেই হারাতে পারেন দৃষ্টিশক্তি, সতর্ক হোন

অনেকেই চোখে চশমা পরার পরিবর্তে কনট্যাক্ট লেন্স পরেন। লেন্স পরে অনেকেই কিন্তু খুব স্বাচ্ছন্দ বোধ করেন। তবে লেন্স পরে অনেকেরই চোখে নানান সমস্যা হয়। যা একেবারেই এড়িয়ে চলা যায় না অনেক সময়। লেন্স পরে কিন্তু কখনোই চোখ চুলকাবেন না।

লেন্স পরে অনেক সময় অনেককে নানান সমস্যায় পরতে হয়। এর কারণে অনেক সময় কিন্তু দৃষ্টিও চলে যেতে পারে। তাই কনট্যাক্ট লেন্স পরার আগে অবশ্যই এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন কী কী মানবেন।

lance

  • চোখে বারবার হাত দেবেন না

বিশেষজ্ঞদের মতে, যখন আপনি কনট্যাক্ট লেন্স পরবেন। সে সময় চোখ বারবার হাত দিতে পারবেন না। এতে আপনার সংক্রমনের ঝুঁকি বাড়বে। যা আপনার কর্নিয়াতেও নানান সমস্যার সৃষ্টি হতে হবে। এমন কি চোখের দৃষ্টি শক্তিও নষ্ট হয়ে যেতে পারে। তাই আগেই সাবধান হোন।

  • ভালোভাবে সাবান দিয়ে হাত ধোবেন

কনট্যাক্ট লেন্স পরার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। তবে হাত ধোয়ার সময়ে আপনাকে খেয়াল রাখতে হবে। হাতে যেন একটুও সাবান না লেগে থাকে। তারপর হাত ভালোভাবে শুকনো তোয়ালতে মুছে তবেই কিন্তু লেন্সে হাত দেবেন। নচেৎ চোখে ইনফেকশন হতে পারে।

  • ইনফেকশন

তাছাড়া যে সকল ব্যক্তির চোখে ইনফেকশন রয়েছে, তাদের এই লেন্স না পরাই ভালো। এতে আপনার চোখের সমস্যা ক্রমশই বাড়তে থাকবে। যদিও বা লেন্স পরেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই পরবেন।

  • ঘুমানোর আগে খুলে রাখুন

কনট্যাক্ট লেন্স পরে ভুলেও কখনোই ঘুমিয়ে পরবেন না। ঘুমোনোর আগে মনে করে লেন্স খুলে রাখবেন। না হলে চোখে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে আপনার। চোখ লাল হয়ে ফুলে যেতে পারে।

  • পরিষ্কার করুন

অনেকেরই লেন্স পড়ার পর দেখতে খুব অসুবিধা হয়। তাহলে দ্রুত লেন্স খুলে ফেলবেন। সলিউশন দিয়ে ভালোভাবে আবারও লেন্স পরিষ্কার করবেন। তারপর লেন্স পরবেন। তারপরেও যদি চোখে কোনও সমস্যা হয় আর কিন্তু সেই লেন্স পরবেন না। তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • সাঁতার কাটার সময় পরবেন না

লেন্স পরে কখনোই সাঁতার কাটবেন না। জীবাণুর কারণে আপনার চোখের ক্ষতি হতে পারে। বৃষ্টিতে বা যদি কোনও ঝরনার জলের কাছে যান, তাহলে কনট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে আপনার দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে।

  • মেকআপ করার সময় পরবেন না

যখন আপনি মেকআপ করবেন, যতটা পারবেন লেন্স না পরার চেষ্টা করবেন। যদি আপনার চোখে মেকআপ করার সময় চোখে লেন্সে আইলাইনার লেগে যায়। দ্রুত আইলাইনার মুছে লেন্স পরিষ্কার করুন।

  • জলের ঝাপটা দেবেন না

লেন্স পরে কখনোই চোখে জলের ঝাপটা দেবেন না। চোখ রগবাবেন না, চোখ ঘষবেন না। তাহলে কিন্তু আপনার চোখের নানান সমস্যা হবে। এমনকি আপনি দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলতে পারেন। তাই আগেই সাবধান হোন আপনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+