গরমে নিয়মিত ব্যায়াম করা কি শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর?
নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে শরীর সুস্থ থাকে। তবে, গরমকালে ব্যায়াম করলে সতর্ক হয়ে ব্যায়াম করতে হবে। কারণ গরমের সময় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি।
ব্যায়াম করার ফলে শরীর থেকে ঘাম বের হয়, যে কারণে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, মাথাব্যথা হতে পারে। এমনকি শরীর ডিহাইড্রেট হতে পারে। এই মরসুমে ব্যায়াম করলে কখন করবেন, আদৌও ব্যায়াম করা ভালো কিনা, তা জানুন।

- কখন ব্যায়াম করবেন
যদি গরমকালে ব্যায়াম করেন তাহলে ভোরবেলা ব্যায়াম করার চেষ্টা করবেন। এসময় সূর্যের তাপ একটু কম থাকে। প্রচুর পরিমাণে জল খাবেন। কারণ ব্যায়াম করার ফলে আপনার শরীর থেকে প্রচুর ঘাম বের হবে। যাতে আপনার শরীরের জলের ঘাটতি দেখা দিতে পারে। সে কারণেই আপনাকে প্রচুর জল খেতে হবে। শুধু জল খেলেই হবে তা নয়। নুন, চিনির জল খেতে হবে। যাতে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। না হলে শরীরে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাজ ক্যালসিয়ামের ঘাটতি হবে। যে কারণে আপনার শরীর দুর্বল হতে থাকবে। হার্ট অ্যাটাকের মত সমস্যা হতে পারে। এমনকি হাত-পায় অসাড় হয়ে আসবে। কাজের ক্ষমতা কমে আসবে।
- কেন এই সময়ে ব্যায়াম করবেন না
ব্যায়াম করলে অবশ্যই সকালে করবেন। সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যায়াম একদমই করবেন না। কারণ এই সময় গরমের প্রকোপ সব থেকে বেশি থাকে। আর যদি সকালে যদি করতে না পারেন তাহলে সূর্যাস্তের পরে ব্যায়াম করতে পারেন। বারো মাসই শরীর চর্চা করা স্বাস্থ্যের জন্য ভালো।
- কেমন পোশাক পড়বেন
যখন ব্যায়াম করবেন ঢিলেঢালা, সুতির পোশাক পড়ার চেষ্টা করুন। চাপা জামা কাপড় পড়বেন না। হালকা রঙের জামা কাপড় পড়ুন। এবং খুব টাইট পোশাক পড়ে একদমই ব্যায়াম পরবেন না ।এতে কিন্তু শরীর খারাপ লাগতে পারে।
- সানস্ক্রিম মাখুন
যদি আপনি ঘরের বাইরে কোথাও ব্যায়াম করেন বা আপনার বাড়ির বারান্দায় কিংবা বাগানে তাহলে কিন্তু সানস্ক্রিম ব্যবহার করবেন। এতে আপনার ত্বকের ক্যানসারের ঝুঁকি কমবে। সেই সঙ্গে সূর্যের রে সরাসরি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না।
- ব্যায়ামের আগে কি জল খাওয়া উচিত
যেখানেই যাবেন সঙ্গে গরমকালে জলের বোতল নিয়ে যাবেন। ব্যায়াম করার আগে অন্তত দু’ গ্লাস জল খাবেন। সেই সঙ্গে জলের বোতল নিজের কাছে রাখবেন। যখন আপনার ব্যায়াম করা শেষ হয়ে যাবে তার কিছুক্ষণ পর আরোও দুই থেকে তিন গ্লাস জল খাওয়ার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে সবজি খাবেন।
- কোথায় ব্যায়াম করবেন
শরীরচর্চা করার আগে বাইরের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিন। কারণ আপনি যদি ঠান্ডা ঘরে ব্যায়াম করেন বা এসি চালিয়ে ব্যায়াম করেন তাহলে সেটাই কিন্তু করবেন। কখনো সেই নিয়ম ভাঙবেন না। তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে।
- জানুন লক্ষণ
দুপুরবেলা ব্যায়াম করলে মাথা ঘুরতে পারে। আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতোন সম্ভাবনাও থাকে। বমিবমি ভাব লাগতে পারে। এসময় যদি আপনার মাথাব্যথা হয়, দুর্বল লাগে, মাথা ঘোরে, বমি হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications