নতুন বছরে কীভাবে মানসিক চাপ কমাবেন, উদ্বেগ এড়াতে ভরসা রাখুন এই টিপসগুলির ওপর

নতুন বছরের জন্য সকলেই অপেক্ষা করছেন। আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা, তারপরে আসছে নতুন বছর। আর এসময় শরীর সুস্থ রাখার জন্য অনেকেই নানান ভাবে পরিকল্পনা করে রেখেছেন।

যদি আপনি মানসিক চাপ এড়াতে চান ও উদ্বেগকে কাটাতে চান তাহলে এই জিনিসগুলো মানতে পারেন। এতে আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে। জানুন মানসিক চাপ কমাতে ও নতুন বছরের সুস্থ থাকে আপনি কী কী করবেন।

Mental Pressure

  • মানসিক চাপ কমাতে হবে

শরীর সুস্থ রাখতে প্রথমেই আপনাকে মানসিক চাপ কমাতে হবে অর্থাৎ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপের কারণে বর্তমানে মানুষ কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েন। তারা গুরুত্বপূর্ণ কাজে কেমন সিদ্ধান্ত নেবেন, তা বুঝতে পারেন না। মানসিক চাপের কারণে ব্যক্তি অনেক অসুস্থ হয়ে পড়েন। দুশ্চিন্তার কারণে অনেকেরই কিন্তু হার্টের রোগ চলে আসে। যা থেকেই কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে থাকে। তাই প্রথমেই আপনাকে মানসিক চাপ কমাতে হবে।

  • কী তথ্য উঠে এল গবেষণায়

গবেষণায় দেখা গেছে, মানসিকভাবে যদি সুস্থ থাকা যায়, মানসিক চাপ যদি কম থাকে তাহলে কিন্তু শরীর ভালো থাকে। ২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ প্রাপ্তবয়স্করাই কিন্তু মানসিক চাপের শিকার। রাতে ৬ ঘন্টা বা তার কম ঘুমান, তাহলে কিন্তু আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। এই প্রতিটি মানুষকে অন্তত ৬ ঘন্টা করে রাতে ঘুমাতে হবে।

  • সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন

সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করার চেষ্টা করুন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতেই কিন্তু প্রায় সময়েই বেশি মানুষ আসক্ত হয়ে থাকেন। ঘুমানোর আগে ফোন বা কম্পিউটারে সবসময় তারা স্ক্রিনে স্ক্রল করতে থাকেন। যা কিন্তু একদমই ভালো নয়। কারণ এই কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে আলো বের হচ্ছে, তা কিন্তু আপনার চোখের জন্য খুব খারাপ। সেই সঙ্গে আপনার কিন্তু ঘুম ভালো হবে না এবং মানসিক চাপও বাড়তে থাকবে।

  • ব্যায়াম করুন

মানসিকভাবে ভালো থাকতে নিত্যদিন ব্যায়াম করতে হবে। কারণ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। মেজাজ ভালো থাকে। ঘুম ভালো হয়। সেই সঙ্গে অন্তত আপনি ১০ মিনিট হলেও হাঁটবেন। এতে আপনার শরীর ভালো থাকবে। যদি পারেন অন্তত আধঘন্টা করে দৌড়ান। এতে আপনার প্রত্যেকটি পেশি সচল থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+