খাবারে কি হলুদ বেশি পড়ে গেছে? গন্ধ, তেতো ভাব দূর করতে কী করবেন

প্রতিটি বাড়িতে কিন্তু সব খাবারে হলুদ দিয়ে রান্না করা হয়। আর এই মশলা প্রায় প্রত্যেকটি রান্নাঘরেই থাকে। হলুদ কিন্তু খাবারের স্বাদ বাড়াতে কাজে লাগে তা কিন্তু নয়। এতে রান্নার রঙ দেখতে ভালো লাগে। সেই সঙ্গে শরীরের নানান উপকারেও কিন্তু কাজ লাগে।

অনেক সময় রান্নায় হলুদ দিতে গিয়ে কিন্তু খাবারে হলুদ বেশি হয়ে যায়। যে সময় খাবারে হলুদের গন্ধ হতে পারে। আবার অনেক সময় স্বাদ বদল হতে থাকে। তাই আপনি খুব সহজেই হলুদ বেশি হয়ে গেলে এই উপায়ে তা কমাতে পারেন। আবারও খাবারের স্বাদ ফিরিয়ে আনতে পারেন, দেখুন কী কী করবেন।

ছবি সৌজন্য - pexels

দই নিন
ধরুন আপনি কোনও তরকারি রান্না করছেন, সেখানকার তরকারি ঝোলে হলুদ বেশি হয়ে গেল। তখন আপনি দই দিতে পারেন। এতে কিন্তু হলুদ গন্ধ ছাড়বে না এবং খাবারের রঙ ও স্বাদ বদলাবে না।

ফ্রেশ ক্রিম
আবার যদি কোনও তরকারিতে হলুদ বেশি হয়ে যায়, তাহলে আপনি ফ্রেশ ক্রিম বা মালাই দিতে পারেন। এতে হলুদে যে তেতো ভাবটা কমে যাবে। স্বাদ একই রকম থাকবে। যদি আপনার হলুদ সামান্য বেশি হয়, তাহলে কিন্তু তাতে জল দিতে পারেন, জল দিলে হলুদ গন্ধ একদমই চলে যায়।

লেবুর রস
যদি কোনও সবজি আপনি শুকনো কেটে রেখেছেন তা রান্না করবার জন্য। তবে তাতে হলুদ বেশি হয়ে গেল, সেই সময় আপনি যদি সামান্য লেবুর রস দিতে পারেন। তবে অল্প পরিমাণে দেবেন। এতে কিন্তু হলুদ গন্ধ একদমই হবে না।

আমচুর গুঁড়ো
আর কেটে রাখা সবজিতে হলুদ অনেক বেশি হয়ে গেলে আপনি আমচুর গুঁড়ো দিতে পারেন। এতে দেখবেন আপনার হলুদের গাঢ় হলুদ রঙ তাও হবে না বা তেতো ভাব চলে যাবে, হলুদ গন্ধও ছাড়বে না।

আলু দেবেন
যদি রান্নায় হলুদ কখনও বেশি হয়ে যায়, আর সেই রান্নাতে যদি আলু না থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাতে আলু কেটে দিয়ে দেবেন। এতে সবজি স্বাদ একই রকম থাকবে। হলুদ গন্ধ বের হবে না। সহজ এই উপায়ে রান্না থেকে হ্লুদের গন্ধ দূর করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+