কনুইয়ের কালো দাগ ও নোংরা তুলতে মানুন এই ঘরোয়া টিপসগুলি
প্রায় সকলেরই কনুই কিন্তু কালো হয়ে যায়। আর এটি দেখতেও কিন্তু খুব বাজে লাগে। আর এই কালো দাগ সহজে কিন্তু উঠতেও চায় না। আর বিশেষত এই কালো দাগ থাকতে থাকতে অনেক সময় কনুই শক্ত হয়ে যায়। যেখানে ময়লা ও মেলালিন জমা হতে থাকে।
যে কারণেই কিন্তু এমন সমস্যা হতে থাকে ব্যক্তির। আপনি যদি সঠিক পদ্ধতিগুলি মেনে চলেন, তাহলে খুব সহজেই আপনার কনুই নরম ও চকচক করবে। সেই সঙ্গে কালো দাগও উঠে যাবে। জানুন কী কী করবেন।

লেবু ও মধু
লেবু আর মধু দিয়ে আপনি আপনার হাতের কনুইয়ের কালো দাগ খুব সহজেই তুলে ফেলতে পারেন। যার জন্য আপনাকে একটি লেবু কেটে তাতে কয়েক ফোঁটা মধু দিতে হবে দিয়ে কনুইয়ে লাগিয়ে অন্তত আধঘন্টা রেখে দিতে হবে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে সেটি ধুয়ে ফেলতে হবে। অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন আপনি এটা করুন। তাহলেই দেখবেন আপনার কনুইয়ের কালো ভাব দ্রুত উঠে যাচ্ছে।
বেকিং সোডা ও দুধ
বেকিং সোডা ও দুধ দিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করলেও আপনার কিন্তু কনুইয়ের কালো দাগ উঠে যাবে। যেমন বেকিং সোডা শরীরের মৃত কোষ দূর করতে সাহায্য করে। তাই এক চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে কনুইয়ে লাগিয়ে অন্তত ১০ মিনিট রেখে দিন। তারপর কালো দাগ তুলে যাবে।
নারকেল তেল ও চিনি
নারকেল তেল ও চিনি দিয়ে আপনি কিন্তু আপনার হাতের কালো দাগ তুলতে পারেন। চিনি মৃত কোষ দূর করতে সাহায্য করে। তাই এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে অন্তত ১০ মিনিট মেখে রাখুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপরে নারকেল তেল দিয়ে সেই জায়গাটা মেসেজ করুন। এতে দেখবেন আপনার কনুইয়ের কালো দাগ সহজে উঠে যাবে।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল দিলেও আপনার হাতের কালো দাগ তুলতে পারেন। অ্যালোভেরা জেলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বক পরিষ্কার নরম রাখতে সাহায্য করে। তাই অ্যালোভেরা কেটে তার ভেতর থেকে জেল বার করে আপনি কনুইয়ে লাগিয়ে রাখুন। অন্তত কুড়ি মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলুন।
আলুর রস
আপনি কি জানেন, আলুর রস ব্লিচিং হিসেবে কাজ করে। যা ত্বকের সাদা রাখতে ও চকচকে রাখতে সাহায্য করে। তাই আলু কেটে কনুইতে মেখে দশ মিনিট রেখে দিন। তারপরে কনুইতে কালো দাগ উঠে যাবে। সপ্তাহে অন্তত দু’দিন এটা করবেন।
টিপস
সেই সঙ্গে এই গুরুত্বপূর্ণ টিপসের দিকেও আপনাকে নজর রাখতে হবে। যেমন- প্রত্যেকদিন কনুই ময়েশ্চারাইজ মাখবেন। যাতে ত্বক শুষ্ক না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। রোদে বেরোবার সময় সানস্ক্রিম ব্যবহার করবেন। আর সাবান ব্যবহার করবেন। প্রচুর পরিমাণে জল খাবেন। স্বাস্থ্যকর খাবার খাবেন। তেল মশলাযুক্ত খাবার ও ফাস্টফুড খাবার খাওয়া এড়িয়ে চলুন।












Click it and Unblock the Notifications