গরমে বাড়ছে পোষ্যদের হিটস্ট্রোকের ঝুঁকি, রেহাই মিলবে কোন উপায়ে, জানুন
ফের বাড়ছে গরম। সূর্যের প্রখর দাবদাহে নাজেহাল হয়ে উঠেছেন দেশবাসী। এই সময় হিটস্ট্রোকের ঝুঁকি সব থেকে বেশি। এই সময়ে বাড়ির পোষ্যদেরও যত্ন নেওয়া খুব দরকার।
না হলে হিটস্ট্রোকের কারণে তাদেরও কিন্তু মৃত্যু হতে পারে। তাই এই হিটস্ট্রোক ও তাপ প্রবাহ থেকে আপনি আপনার বাড়ির পশুদেরকে কীভাবে রক্ষা করবেন, দেখুন।

- ছায়ায় রাখুন
প্রাণীদের এমন জায়গায় রাখবেন যেখানে তাদের পর্যাপ্ত পরিমাণে ছায়া পায়। যেখানে আপনার পোষ্যদের রাখলে তাদের গায়ে হাওয়া লাগবে সেরম জায়গায় তাদের এই গরমে রাখার চেষ্টা করুন। কখনোও তাদের বেঁধে রাখবেন না। তারা যেন ঘোরাঘুরি করতে পারে সেই জায়গায় রাখবেন।
- স্নান করাবেন
যদি আপনার মহিষ বা গরু থাকে তাহলে তাদের সন্ধ্যায় স্নান করাবেন। যে জায়গায় আপনার পশুদের আপনি রাখবেন সেখানে তার চটের ওপরে মাঝে মধ্যেই জল ছেটাবেন। যাতে শরীর ঠান্ডা থাকে তাদের। পরশুদের ঘরে সবসময় খাওয়ার জল রাখুন। তাদের থাকার ঘরে সব সময় খাবার মজুত রাখার চেষ্টা করবেন। তারা যেন খিদে পেলেই সেই খাবার খেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। নাহলে তাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।
- ভেজা কাপড় বুলিয়ে দিন
গরু, মহিষের জন্য যে খড়গুলি আপনি রাখবেন সেগুলি রোদে রাখবেন না। ছায়ার রাখবেন। এমন জায়গায় রাখবেন যাতে তাদের যখন খেতে দেবেন সেগুলি যেন তাদের গরম না লাগে। হিটস্ট্রোক থেকে আপনার পশুকে বাঁচাতে দিনের বেলা সূর্যের আলো থেকে দূরে সরিয়ে রাখুন। তাদের ছায়াযুক্ত স্থানে রাখুন। শরীর ও মাথায় তাদের মাঝে মধ্যেই ভেজা কাপড় বুলিয়ে দিন। এতে আপনার পোষ্য কিছুটা হলেও স্বস্তি পাবে।
- চিকিৎসকের কাছে নিয়ে যাবেন
যদি দেখেন আপনার পোষ্য এই গরমে খাবার খাচ্ছে না, জল খাচ্ছে না, ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে তাহলে তাকে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। এই লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনার পোষ্য খুব অসুস্থ।












Click it and Unblock the Notifications