Diwali 2023: দীপাবলিতে দূষণ কমাতে মেনে চলুন এই টিপসগুলি
দীপাবলি মানেই আলোর রোশনাই, এসময় আমরা সকলেই নিজেদের বাড়ি আলো দিয়ে সাজাই। সেই সঙ্গে নানান রকমের বাজিও পুড়িয়ে থাকি। আর এই দীপাবলির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ছোট থেকে বড় সকলেই। চলতি বছর দীপাবলি উৎসব পালিত হবে ১২ নভেম্বর। তাই কিন্তু হাতে আর বেশি সময় নেই। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
বর্তমানে দীপাবলি নিয়ে ব্যস্ততা তুঙ্গে। হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে অনেকেই বাড়িতে প্রদীপ দিয়ে সাজান। কেউ দীপাবলিতে বাড়িতে পার্টির আয়োজন করেন। আবার কেউ বা নানারকম আতশবাজি ফাটান। তবে আতশবাজি ফাটালে দূষণ হয় খুব। যদি আপনি এই দূষণ কমাতে চান অর্থাৎ এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনি খুব দ্রুতই দূষণ কমাতে পারেন, তাই দীপাবলির সময় এই এগুলি মানতে পারেন আপনিও।

- গ্রিন ক্র্যাকার্স (সবুজ বাজি)
বেশিরভাগ মানুষই দীপাবলিতে আতশবাজি পোড়াতে কিন্তু পছন্দ করেন। তবে আতশবাজি থেকে যে বিষাক্ত ধোঁয়া নির্গত হয় তা কিন্তু বায়ু অনেক দূষিত করে। তাই পরিবেশের কথা ভেবে এবং নিজের সুরক্ষার কথা ভেবে সবুজ বা পরিবেশবান্ধব বাজি ফাটাবার চেষ্টা করুন। কারণ, এগুলিতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয় না। এর থেকে ধোঁয়া কম বের হয়। সেই সঙ্গে শব্দ কম হয়। তাই সবুজ বাজি যদি আপনি ফাটান, তাহলে পরিবেশ ভালো থাকবে।
- শব্দ দূষণ
এই সময়ে শব্দ দূষণ এড়িয়ে চলার চেষ্টা করুন। বেশিরভাগ মানুষ যেহেতু আতশবাজি ফাটান, যা ১০০ ডেসিবেলের বেশি আওয়াজ কোনও ব্যক্তির কানের জন্য কিন্তু খুব ক্ষতিকারক হতে পারে। তাই বাজি ফাটাবার আগে সাবধান হন। এমনভাবে নিজেরা খুশি ভোগ করুন। যাতে অন্যকে কখনোই অসুবিধার মধ্যে ফেলতে না হয়, যাতে আপনার সঙ্গে অন্যরাও খুশিতে কাটাক তাদের দীপাবলি।
- গভীর রাত পর্যন্ত বাজি ফাটান
গভীর রাত পর্যন্ত দীপাবলিতে কখনোই বাজি ফাটাবেন না বা পটকা ফাটাবেন না। সন্ধ্যে ছটা থেকে সন্ধ্যে থেকে রাত নটা পর্যন্ত ফটকা ফাটান। কারণ এরপর শিশু এবং বয়স্ক মানুষেরা ঘুমোতে যান, সেই ক্ষেত্রে আপনারা যদি বাজি ফাটান তাহলে তাদের এই আওয়াজের তাদের ঘুম ভেঙে যাবে এবং খুশির পরিবর্তে তারা কষ্ট পাবেন। তাই বাজি ফাটানোর সময় সঠিক নির্ধারণ করুন এবং এই টিপসগুলি মেনে নিজেকে সুস্থ ভাবে দীপাবলিতে খুশিতে কাটেন এবং অন্যকেও খুশিতে কাটাবার ব্যবস্থা করে দিন।












Click it and Unblock the Notifications