বাড়ির খাবার খেতে চায় না আপনার বাচ্চা, নেশা শুধুই জাঙ্ক ফুডে, অভ্যাস ছাড়াতে কী করবেন
বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু বাইরে জাঙ্কফুডের উপর একটা আলাদাই টান থাকে। তা তাঁদের শরীরে ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। তবে তা কিন্তু আমরা মাঝেমধ্যে ভুলেই যাই। তবে এটি কিন্তু শিশুদের খাওয়ানো একদমই খারাপ। তবে যে শুধু শিশুদের খারাপ তা নয়, বয়স্ক ব্যক্তি বা যুবক যুবতীদের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক।
তবে বাচ্চারা বাইরের খাবার দেখলে বায়না জুড়ে দেয় সেই খাওয়ার জন্য। তখন তাদের তা না দিয়ে পারা যায় না। তবে ছোট থেকেই তাদের এই বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। যদি বাচ্চারা বাইরের খাবার বেশি খায় তাহলে তাদের হৃদরোগ, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। রক্তচাপ বাড়তে পারে। কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। হাড়ের ক্ষয় হতে পারে। এমনকি ক্যানসারের ঝুঁকিও তাদের বাড়তে পারে।

- কী কী খাবার খাওয়াবেন
বার্গার, চকোলেট, কুকিজ ইত্যাদি বেশি না খাওয়াই তাদের জন্য ভালো। এতে কিন্তু অন্ত্র নষ্ট হয়। তাদের খাবার হজম করার মতন ক্ষমতা আসতে আসতে কমে যায়। রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। তার পরিবর্তে তাদের প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। ভিটামিন, মিনারেল, ফাইবার, খনিজ সমৃদ্ধ খাদ্য তাদের নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। তবেই কিন্তু তাদের শরীর সুস্থ থাকবে। কীভাবে এই অভ্যাস থেকে শিশুদের বার করবেন, দেখুন।
- কী খাবে জিজ্ঞাসা করবেন
যখন আপনি রান্না করবেন তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন কি রান্না করবেন। তারা কি খেতে ভালোবাসে? সেটাই আপনি ঘরে করে দিতে পারেন স্বাস্থ্যকর ভাবে। তাহলে তাদের বাইরের খাবারের প্রতি ঝোঁক একটু কমবে।
- মাসের বাজার থেকে বাদ দিন এগুলি
যখন আপনি মাসকাবারি বাজার করবেন সে সময় চিপস, কুকিজ রাখবেন না। এগুলি দেখলে তাদের তা খাওয়ার ইচ্ছা আরও বাড়বে। তাদের শরীরের কিন্তু ক্ষতি হবে।
- বাড়ির খাবার দিন
বাচ্চাদের সামনে স্বাস্থ্যকর খাবার এমন ভাবে পরিবেশন করবেন, যা তাদের বিশেষভাবে নজর কাড়ে। যাতে তারা বাইরের খাবারের প্রতি ততটা আকৃষ্ট না হয়। ঘরের খাবার একবার দেখলেই তারা যেন সেটিই খেতে চায়। শাক সবজি রান্না করুন কিংবা মাংস তাদের সামনে সেটিকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।
- আপনারাও এড়িয়ে চলুন জাঙ্ক ফুড
শিশুরা কিন্তু বাড়ির বড়দেরকে দেখে তবেই শেখে। আপনারাও কিন্তু বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনারাও যদি সব সময় ঘরের খাবার খান আপনার সন্তানও কিন্তু ঘরের খাবারই খাবে, বাইরের খাবার কিন্তু সে এড়িয়ে চলবে।
- বাড়িতে বানিয়ে দিন নোনতা বা মিষ্টি জাতীয় খাবার
যদি আপনার সন্তান মিষ্টি বা নোনতা খাবার খেতে ভালোবাসে, তাহলে তাকে নানা রকম ফল, বাদাম, পপকর্ন ইত্যাদি খেতে দিতে পারেন। তাছাড়া বাড়িতে আপনি নানা ধরনের রান্না করে দিতে পারেন। আপনি তাকে অবশ্যই ব্রেকফাস্টে তার মনের মতো খাবার তৈরি করে দিন। এতে তাঁর জাঙ্কফুডের প্রতি অনেকটাই চাহিদা কমবে বলে আশা করা যায়।
- সন্তানকে রান্নার সামগ্রী হাতে তুলে দিন
যখন আপনি রান্নাঘরে রান্না করবেন সেই সময় আপনার সন্তানকেও রান্নার কিছু সামগ্রী হাতে তুলে দিন। সেগুলি দিয়ে বলুন খাবার তৈরি করতে। পাশে আপনি দাঁড়িয়ে থাকুন। নিজের হাতে বানানো খাবার তারা খাবেই।
- ঘরে বানিয়ে দিন মুখরোচক পানীয়
অনেক বাচ্চাটাই রয়েছে যারা বাইরের লেবুর রস, প্যাকেট জাতীয় নানান ফলের রস কিংবা কোলড্রিংস খেতে পছন্দ করেন বা সেটি খাওয়ার জন্য বায়না করে থাকে। তবে তাকে তাকে আপনি লেবুর রস বা স্বাস্থ্যকর নানান পানীয়, ফলের রস বানিয়ে তাকে খাওয়ান। তাহলে কিন্তু সে কখনোই বাইরের খাবার আর খেতে চাইবে না।












Click it and Unblock the Notifications