শীতে বাড়ে বাতের সমস্যা? এই টিপসগুলি মেনে ব্যথাকে বলুন গুডবাই
শীতকালে বাতের ব্যথায় ভোগেন প্রায় অনেকেই। বাতের সমস্যা শুধু যে বয়স্ক ব্যক্তিদের হয়, তা কিন্তু নয়। বর্তমান সময়ে তরুন তরুণীদের মধ্যেও কিন্তু এই রোগের প্রকোপ বাড়ছে। এটা কিন্তু পা ফুলে যায়, ব্যথা হয়। আবার অনেক সময় পা লালও হতে থাকে।
বিশেষত খাবার খাওয়া ঠিক না হলে, অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণেও কিন্তু এই বাতের সমস্যায় ভোগেন অনেকেই। আবার যারা বাতের রোগী তাদের কিন্তু শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায় অর্থাৎ শীতকালে এই যন্ত্রনাতে তারা বেশি ভোগেন। শীতকালে যদি বাতের ব্যথা বাড়তে থাকে, তাহলে এই টিপসগুলি মেনে ব্যথাকে দ্রুত বাই বাই বলতে পারেন। দেখুন কী কী করবেন।

- গরম জামা কাপড় পরবেন
শীতকালে শরীর গরম রাখা খুব জরুরি। তাই উলের জামাকাপড় পরার চেষ্টা করুন। গরম জলে স্নান করুন। ঘরকে গরম রাখুন। সেই সঙ্গে গরম জল বোতলে নিন বা হেটিং প্যাড ব্যবহার করুন। অর্থাৎ আপনার যেখানে বাতের ব্যথা হচ্ছে, সেই সব জায়গায় গরম জলের বোতল দিয়ে সেঁক দিন। দেখবেন অনেকটা আরাম পাবেন।
- ব্যায়াম করুন
নিত্যদিনে অল্প অল্প ব্যায়াম করুন। দেখবেন বাতের ব্যথা কমবে। যদি পারেন সাঁতার কাটুন, যোগব্যায়াম করুন বা নিত্যদিন সকালবেলা হাঁটুন। হাঁটলে দেখবেন বাতের ব্যথা অনেক কমে। এমনকি জয়েন্টের ব্যথা খুব সহজে দূর হবে।
- সুষম খাদ্য খান
বাতের ব্যথা কমাতে সুষম খাদ্য গ্রহণ করুন অর্থাৎ পুষ্টি সম্মত খাবার খান। এমনকি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খান। যা আপনার শরীরের যেকোনও অংশের ব্যথা কমাতে সাহায্য করবে।
- ওষুধ খাবেন
বাতের ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ মতোন ওষুধ খাবেন। এতে কিন্তু শরীর সুস্থ থাকে। সেই সঙ্গে এই খাবারগুলি অবশ্যই খাবেন। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- মানসিক চাপ কমিয়ে ফেলুন
শীতকালে যেহেতু বাতের ব্যথা বাড়ে, তা কমাতে আপনি কিন্তু ধীরে ধীরে শ্বাস নেবেন। যোগ ব্যায়াম করবেন। ধ্যান করবেন। ধ্যান করলে বাতের ব্যথা খুব সহজে কমে যায় । মানসিক চাপ কমিয়ে ফেলুন। দেখবেন বাতের ব্যথা খুব সহজেই কমবে।
- ঠান্ডা লাগাবেন না
শীতের মরসুমে একদমই বাতের রোগীরা ঠান্ডা লাগাবেন না। এতে আপনার ব্যথা বাড়বে। তাছাড়া সর্দি-কাশির সমস্যাও কিন্তু বাড়তে থাকবে। তাই শীতের মরসুমে এই রোগীদের একটু সাবধানে থাকার দরকার।












Click it and Unblock the Notifications