Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাইরাল জ্বর থেকে কীভাবে সুস্থ হবেন তাড়াতাড়ি?

ঋতু পরিবর্তনের সময় যে জ্বর, সর্দি, কাশি লেগে থাকে সেটাকে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু বলা হয়। কোনও ভাইরাসে আক্রান্ত হয়ে যদি জ্বর হয় আর নরম্যাল ফ্লু হলে লক্ষণ কিন্তু মোটামুটি এক থাকে।

বর্তমান সময়ে ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাছাড়া ঋতু পরিবর্তন হলে জ্বর প্রায় সকলেরই লেগে থাকে। ঋতু পরিবর্তনের সময় যে জ্বর, সর্দি, কাশি লেগে থাকে সেটাকে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু বলা হয়। কোনও ভাইরাসে আক্রান্ত হয়ে যদি জ্বর হয় আর নরম্যাল ফ্লু হলে লক্ষণ কিন্তু মোটামুটি এক থাকে। এই নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, কারণ দুটোর প্রায় একই লক্ষণ অনুভূত হয়। কীভাবে আপনি বুঝবেন আপনি ভাইরাল জ্বরে আক্রান্ত।

বিশেষজ্ঞদের মত কী

বিশেষজ্ঞদের মত কী

বিশেষজ্ঞদের মতে, ভাইরাল জ্বর এখন প্রায় সকলেরই হচ্ছে। স্কুল, কলেজ , নার্সিংহোম এইসব জায়গা থেকে সহজেই রোগ ছড়িয়ে যাচ্ছে। ভাইরাল জ্বর খানিকটা ছোঁয়াচে। সংক্রমিত ব্যক্তির হাঁচি, কাশি থেকেই কিন্তু এই রোগ ছড়ায়। যদি কোনও ব্যক্তি ভাইরাল জ্বরে আক্রান্ত হয় তাহলে সেই ব্যক্তির সামনে গেলে আপনিও ভাইরাল জ্বরে আক্রান্ত হতে পারেন।

কাদের ভাইরাল জ্বর হওয়ার প্রবণতা বেশি থাকে

কাদের ভাইরাল জ্বর হওয়ার প্রবণতা বেশি থাকে

ভাইরাল জ্বর হলেই আমরা ওষুধ খেয়ে থাকি। তবে সব সময় কিন্তু ওষুধ খেলে এই রোগ সব সেরে যাবে, তা কিন্তু নয়, ঝুঁকি অনেকের ক্ষেত্রে একটু বেশি থাকে, যেমন যে সকল মহিলা গর্ভবতী, শিশু, আবার বয়স্ক ব্যক্তি বা যারা অনেকদিন ধরে কঠিন কোনও রোগে আক্রান্ত বা যারা ডায়াবেটিসের রোগী, বা যাদের কেমো চলছে অর্থাৎ ক্যানসার হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে তাই কখনো এই সব ব্যক্তিদের ভাইরাল জ্বরে আক্রান্ত ব্যক্তিদের সামনে যাওয়া উচিত নয়। যে ব্যক্তির ইমিউনিটি পাওয়ার খুব কম থাকবে তার কখনোই ভাইরাল জ্বর হওয়া রোগীদের সামনে যাওয়া উচিত নয়।

 ভাইরাল জ্বরে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন

ভাইরাল জ্বরে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন

কিভাবে বুঝবেন আপনি ভাইরাল জ্বরে আক্রান্ত? যে ব্যক্তি এই রোগে আক্রান্ত, তাদের জ্বর হওয়ার পাশাপাশি জয়েন্টে ব্যথা, মাথাব্যথা ক্লান্তি সর্দি-কাশি, গলা ব্যথা এবং মাঝে মধ্যে জ্বর আসা, ঘনঘন ঠান্ডা লাগা, বারবার গলা শুকিয়ে যায় কিন্তু ভাইরাল সংক্রমণের একটি লক্ষণ হল, আবার অনেক সময় তাপমাত্রা খুব বাড়তে থাকে। তাছাড়া শরীর ক্লান্ত হয়ে কাজ করার ক্ষমতাও কমে যায়। তা থেকেই বোঝা আপনিও এই রোগে আক্রান্ত।

শরীরকে হাইড্রেড রাখুন

শরীরকে হাইড্রেড রাখুন

যদি আপনিও ভাইরাল জ্বরে আক্রান্ত হন আর তা থেকে তাড়াতাড়ি সুস্থ হতে চান তাহলে প্রচুর পরিমাণে বিশ্রাম নিন এবং ঘুমান। শরীরকে হাইড্রেড রাখার চেষ্টা করুন। তাই বারবার জল খান। তবে জল যে সবসময় খেতে ভালো লাগবে তা নয়। ফলের রস বারবার খেতে থাকুন। তবে চার ঘন্টার ব্যবধানে আপনি বারবার ওষুধ খান। প্যারাসিটামল খেতে পারেন। তবে অন্য কোনও ওষুধ খাওয়ার আগে নিকটবর্তী কোন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

 মুখে চাপা দিয়ে হাঁচুন

মুখে চাপা দিয়ে হাঁচুন

যদি আপনার হাঁচি-কাশি হতে থাকে তাহলে অবশ্যই মুখে রুমাল চাপা দিয়ে হাঁচবেন। না হলে আপনার এই ভাইরাসটিতে পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত হতে পারেন।

 খান এই খাদ্যগুলি

খান এই খাদ্যগুলি

যখন আপনিও ভাইরাল জ্বরে আক্রান্ত থাকেন তাহলে বেশি করে ফল, শাকসবজি অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খান। সেই সঙ্গে খেতে পারেন ডিম, দুধও। যদি আপনার খুব শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

অ্যালকোহল খাবেন না

অ্যালকোহল খাবেন না

যদি আপনি ভাইরাল জ্বরে আক্রান্ত হন তাহলে কখনোই পাড়ার দোকান থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ এনে নিজে খেতে যাবেন না। অনেক সময় এই ওষুধগুলি কিন্তু এই রোগের জন্য ঠিক নাও হতে পারে। তাই শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অ্যালকোহল এই সময় কখনোই সেবন করবেন না। কারণ এটি শরীর ডিহাইড্রেট করে দেয়।

শরীরকে বিশ্রাম দিন

শরীরকে বিশ্রাম দিন

ভাইরাল জ্বরে আক্রান্ত হলে ধূমপান করবেন না, তাহলে আপনার শ্বাসযন্ত্র ঠিকঠাক ভাবে কাজ করবে না। আপনার শ্বাসকষ্ট হতে পারে। এসময় কখনোও ব্যয়াম বা বেশি হাঁটাচলা করবেন না। শরীরকে বিশ্রাম দিন। পারলে প্রচুর পরিমাণে ঘুমান। সেই সময়ে আপনি আপনার তোয়ালে, আপনার খাবার বাসনপত্র থেকে চশমা কখনোই অন্য কাউকে দেবেন না। কারণ আপনার এই ভাইরাস কখনোও অন্য কারোর শরীরে লেগে তিনিও সেই রোগে আক্রান্ত হতে পারেন।

ছবি সৌ:পিক্সেলস


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+