Dengue: দ্রুত ডেঙ্গু থেকে সুস্থ হতে আপনিও মানতে পারেন এই টিপসগুলি
Dengue: দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্ষাকালে রোগ সংক্রমণের ঝুঁকি একটু বেশিই থাকে। এসময় ডেঙ্গু রোগের ঝুঁকি বেশি বাড়ে। তাছাড়া মশা মশাবাহিত এই রোগে নাজেহাল হয়ে পড়ছেন সকলে।
এই রোগের রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু একটি মারাত্মক রোগ, যা এডিস মশার কামড় থেকে হয়ে থাকে। এই রোগ হলে সাধারণ ফ্লুর মতই জ্বর আসে। তবে এসময়ে পালসরেট ক্রমশ কমতে শুরু করে। ডেঙ্গুর লক্ষণ কী কী, দেখুন।

ডেঙ্গুর লক্ষণ
জ্বর আসবে, মাথাব্যথা হবে। সেই সঙ্গে ব্যথা হবে শরীর, বমি বমি ভাব থাকবে। খাওয়ার ইচ্ছা কমে যাবে। সারা গায়ে ফুসকুড়ির মতন দেখা দেবে। পেট ব্যথা হবে। প্রচুর পরিমাণে বমি হবে। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়বে। সেই সঙ্গে শরীর থাকবে চরম ক্লান্ত। যদি কারোর ডেঙ্গু হয় তাহলে তিনি যদি তা থেকে দ্রুত সুস্থ হতে চান তাহলে এই টিপসগুলি অনুসরণ করতে পারেন, দেখুন সেগুলি কী কী।
প্রচুর জল খাবেন
ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠতে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। অর্থাৎ সারাদিনে ৪ থেকে ৫ লিটার জল খেতে হবে আপনাকে। শরীর যেন কখনোই ডি হাইড্রেড না হয়ে যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।

পেঁপে পাতার রস খাবেন না
ডেঙ্গু হলে কখনই বাড়িতে নিজে নিজে চিকিৎসা করবেন না। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ডেঙ্গু হলে অনেকেই বাড়িতে তৈরি করে নানান পথ্য ব্যবহার করেন। পেঁপে পাতার রস এই সময় কখনোই হবে না। এগুলি আপনার বমি, ডায়রিয়া সৃষ্টি করতে পারে।
চিকিৎসকের পরামর্শ নিন
ডেঙ্গু হলে প্রচণ্ড পরিমাণে জ্বর আসবে। বমি বমি ভাব থাকায় অনেকেরই খাবার ইচ্ছা চলে যায়। আর কিছু খেলে বমি লাগে। এরকম যদি হয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন।
অনেক দিন চলতে পারে মাসিক
অনেক মহিলাদের ডেঙ্গুর সময় মাসিক অনেকদিন ধরে হতে থাকে। তার জন্য আপনার প্রচুর পরিমাণে জল খেতে হবে। ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর আসতে আসতে মাসিক কমতে থাকে। তাই এসময় শরীরের বিশেষ যত্ন নিতে হবে আপনাকে।












Click it and Unblock the Notifications