পাওয়ার ন্যাপ নেওয়ার পরেও অফিসে ঘুম ঘুম পাচ্ছে, এই উপায়ে মেনে ঘুমকে বলুন গুড বাই
এমন অনেকেই রয়েছেন যাদের কিন্তু দিনের বেলা খুব ঘুম ঘুম ভাব পায়। বাড়িতে থাকলে সেই সমস্যা হয় না অনেকের। তবে কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে গেলে অনেকেরই কিন্তু এই সমস্যায় ভোগেন।
যে কারণে কাজের সময় অনেক নানান সমস্যার সৃষ্টি হয়। কাজে নানান সমস্যা হয়। কাজের সমস্যা হতে থাকে। অনেক সময় কর্মক্ষেত্রে ঘুম ঘুম ভাব কাটাতে কী করবেন আপনি?

পাওয়ার ন্যাপ নেবেন
যদি আপনি ১০ থেকে ১৫ মিনিট একটা পাওয়ার ন্যাপ নিতে পারেন। তাহলে খুব ভালো। এতে কিন্তু আপনার কাজের শক্তিও বাড়বে। মনোযোগও বাড়বে এবং ঘুমঘুম ভাবও কেটে যাবে।
ভারী খাবার খাবেন না
দুপুরবেলা হালকা খাবার খান। কারণ ভারী খাবার খেলে ঘুম পাবে আপনার। পেট যত ভরা থাকবে তত আপনার ঘুম পাবে। তাই হালকা খাবার খেলে আপনার ঘুম তত পাবে না। প্রোটিন, শাকসবজিযুক্ত খাবার খান, অতিরিক্ত কার্বোহাইড্রেট ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন। যতই কার্বোহাইড্রেট বা ভারী খাবার খাবেন, ততই আপনার ঘুম পাবে।
শরীরকে হাইড্রেট রাখুন
শরীরকে হাইড্রেট রাখুন। শরীরে জলের ঘাটতি যদি থাকে তাহলে শরীর ক্লান্ত লাগে, অলস থাকে। সেই ক্ষেত্রে কাজের ক্ষমতা কমতেছে, আর ঘুম ঘুম পায়। এবং কাজে মনোযোগ কমতে থাকে। তাই শরীর সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে জল খান। শরীর ক্লান্ত থাকবে না। কাজে মনোযোগ বাড়বে।
ক্যাফেইন জাতীয় খাবার খাবেন
যদি পারেন ঘুম ঘুম ভাব কাটাতে, আপনি ক্যাফেইন জাতীয় খাবার অর্থাৎ চা, কফির উপর ভরসা রাখতে পারেন। আবার কোনও এনার্জি ড্রিংস খেতে পারেন। এটি খেলে কিন্তু আপনার রাতে ব্যাঘাত ঘুমের ঘটবে। তবে দিনের শেষের দিকে কিন্তু এটা খাবেন না।
হাঁটাহাঁটি করুন
কাজ করতে করতে অলস লাগে অনেকের। খুব ক্লান্ত লাগে, আবার ঘুম পায়। তাহলে উঠে একটু হাঁটাহাঁটি করুন। এতে আপনার রক্ত সঞ্চালনও ভালো হবে। আর কাজে মনোযোগ বাড়বে।
গান শুনুন
যদি আপনি আপনার ডেস্ক ছেড়ে উঠতে না পারেন কিংবা প্রচন্ড পরিমাণে ঘুম পায়, কানে হেডফোন দিয়ে গান শুনতে পারেন। এতে মেজাজ আপনার ভালো হবে, ঘুমের ভাব কাটবে।
বাইরে ঘুরে আসুন
অনেকক্ষণ কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করতে করতে চোখ অনেকের ঝাপসা হয়ে যায়। যে কারণেও ঘুম আসে। তাই আপনি একটু অফিসের বাইরে ঘুরে আসতে পারেন। এতে কিন্তু শরীরের ক্লান্ত ভাব কমবে, ঘুমের ভাব কেটে যাবে।












Click it and Unblock the Notifications