Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Valentine Week: শুরু হতে চলেছে ভালোবাসার সপ্তাহ, কীভাবে আপনি মনের মানুষকে খুশি করবেন?

শুরু হতে চলেছে ভালোবাসার সপ্তাহ। ৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত মনের মানুষের সঙ্গে সময় কাটানোর বিশেষ সময়। যদিও ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর কোনও দিন হয় না। তবুও কিন্তু বর্তমানে সকলেই আনন্দ করে রোজ ডে থেকে ভ্যালেন্টাইনস ডে পালন করে থাকেন।

ভালোবাসার সপ্তাহ কীভাবে শুরু করলে আপনার জীবন সঙ্গী খুব খুশি হবেন, জানেন? এই সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে। তারপর আসে প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, তারপর আসে ভ্যালেন্টাইনস ডে। সঙ্গীকে খুশি করতে মানতে পারেন এই টিপসগুলি।

valentines day

  • রোমান্টিক জায়গা

ভালোবাসার সপ্তাহকে আরও বিশেষ করে তুলতে চাইলে সঙ্গীকে রোমান্টিক কোনও জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন কিংবা রোমান্টিক কোনও সিনেমা আপনারা একসঙ্গে বসে দেখতে পারেন। এইভাবে কিন্তু আপনারা ভালোবাসার সপ্তাহ শুরু করতে পারেন। এতে কিন্তু আপনার জীবন সঙ্গী খুব খুশি হবেন।

  • হাতে চিঠি লিখুন

যদি আপনি এই সপ্তাহে সঙ্গিনীকে খুব খুশি তুলতে চান, তাহলে এই সপ্তাহে আপনি কিন্তু একটু পুরনো ছন্দে ফিরে যেতে পারেন। যেমন আপনি মেসেজ না পাঠিয়ে হাতে লিখে চিঠি পাঠাতে পারেন। এতে কিন্তু আপনার সঙ্গী খুব খুশি হবেন। এবং সেই চিঠিতে আপনি কিন্তু আপনার ভালোবাসা প্রকাশ করবেন। সেই সঙ্গে আপনার মনের মানুষের প্রশংসা করবেন। এতে দেখবেন তিনি খুব খুশি হবেন। আপনার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আরও গভীর হবে।

  • গোলাপ ফুলের তোড়া

রোজ ডে দিয়ে যেহেতু ভালোবাসার সপ্তাহ শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে এই সপ্তাহকে এটিকে আরও স্মরণীয় করে তুলতে আপনি আপনার জীবন সঙ্গিনীকে গোলাপ ফুলের তোড়া দিতে পারেন। তিনি যে রঙ পছন্দ করেন, সেই রঙেরই গোলাপ দেবেন। এতে আপনার মনের মানুষ তিনি কিন্তু খুব খুশি হবেন।

  • গোলাপের চারা গাছ

আপনার জীবন সঙ্গী যদি গাছপালা লাগাতে খুব পছন্দ করেন, তাহলে কিন্তু দেরি না করে এই রোজ ডেতে তাকে আপনি একটি গোলাপের চারা দিতে পারেন।

  • এই উপহার দিন

রোজ ডে থেকে ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত প্রত্যেকটি দিন তার সঙ্গে আপনি দেখা করুন । তাকে সময় দিন, গল্প করুন। যদি পারেন তাহলে আপনি আপনার সামর্থ্য মত একটি কিন্তু আংটি উপহার দিয়ে পারেন। এতে কিন্তু আপনার সঙ্গী খুব খুশি হবেন। এতে আপনাদের সম্পর্ক কিন্তু আরও মধুর হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+