ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছেন, রেহাই মিলবে কোন উপায়ে

জীবনে সফল ও সুখী হতে ব্যক্তিগত ও কর্মজীবনে ভারসাম্য বজায় রাখাটা খুব দরকার। বর্তমানে ব্যস্ত জীবনে নারীরা একদমই সময় পান না। নারীরা কিন্তু প্রায় সকল কাজে এগিয়ে রয়েছে। তারা একদিকে অফিস সামলাচ্ছেন, আবার একদিকে নিজের সংসার চালাচ্ছেন। সেই ক্ষেত্রে তারা নিজেদের দেওয়ার মতো সময়টুকু পর্যন্ত পান না। অনেক নারীরাই কর্মজীবনের চাপের কারণে ডিভোর্সের সম্মুখীন হয়ে যান। যেহেতু তারা ব্যক্তিগত জীবনে একদমই সময় দিতে পারেন না। এমনকি তাদের নিজের শরীর সুস্থ রাখার জন্য বা নিজের যত্ন নেওয়ার জন্য সময়টুকু তারা পান না। তবে বয়স যত বাড়ে তত মানসিক চাপ কিন্তু তাদের বাড়তে থাকে। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রত্যেকটি নারী খুব দরকার।

প্রত্যেকটি নারীর পরিবার নিয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবারের কথা চিন্তা করে, নিজের সন্তানের কথা চিন্তা করে তাদের একসঙ্গে থাকতে হবে। মানসিক চিন্তাকে দূরে রাখতে হবে। কিন্তু সেই সঙ্গে অফিসেও সঠিক সময় যেতে হবে। কাজ করতে হবে। তবে এই তাল হয়তো অনেকেই রাখতে পারেন না।

Lifestyle


যদি আপনি ব্যক্তিগত ও পেশাদার জীবনে ভারসাম্য বজায় রাখতে চান তাহলে অবশ্যই মানুন এই টিপসগুলি।

  • তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করুন

ব্যক্তিগত ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রথম একটি সঠিক দিক মেনে চলতে হবে। কর্মক্ষেত্রে অযথা সময় কখনোই নষ্ট করবেন না। যদি আপনি চান কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে আপনার মূল্যবান সময় দিতে হবে। তাই কাজের জায়গায় একদম নষ্ট করবেন না। অফিসের কাজ শেষ হলে দ্রুত বাড়িতে আসবেন।

  • মানসিক চাপ এড়িয়ে চলুন

মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। নিজের শরীরের প্রতি নজর দিন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করুন, যোগ ব্যায়াম করুন। পারলে পরিবারের যে সদস্যরা আছে তাদেরকে নিয়ে একসঙ্গে ব্যায়াম করুন। সঠিক সময় খাওয়া-দাওয়া করুন।

  • দরকার পড়লে পরিবারের সাহায্য নেবেন

আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছেন বা আপনার পরিবারের যে সদস্যরা রয়েছেন দরকার পড়লে প্রয়োজনে তাদের থেকে সাহায্য নেবেন। আপনার পরিবারে এমন কোনোও না কোনোও মানুষ রয়েছেন যিনি আপনার মনের কথা বুঝতে পারেন, আপনার দুঃখ-কষ্ট তার সঙ্গে শেয়ার করে মন খুলে কথা বলতে শিখুন। পরিবারের সময় দিন। হাসিখুশি ভাবে থাকুন। তাহলে দেখবেন পেশাগত জীবন থেকে পারিবারিক জীবনে ভারসাম্য রক্ষা করতে পারবেন।

  • না বলতে শিখুন

কর্মজীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে না বলতে শিখতে হবে। অফিসের কাজ নিয়ে বাড়িতে না যাওয়াই ভালো। কাজের সময় শেষ হলে আর কাজ করবেন না। যদি কাজ করতে বলে সেই কাজকে না বলতে শিখুন। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই ছুটির দিনে বাড়িতে কাজ করছেন। এটি না করাই ভালো। ছুটির দিনে বন্ধুবান্ধব, পরিবার ও কাছের মানুষের সঙ্গে সময় কাটান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+